ঢাকা সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • ‘সাংবাদিকদের বিপদাপদে সম্পাদকদের এগিয়ে আসতে হবে’  আমতলীতে ঘুষের ১ ল‍াখ টাকাসহ পৌরসভার উপসহকারী প্রকৌশলী আটক বরিশালে ডিবি পুলিশের পৃথক অভিযানে ৩২৪ পিস ইয়াবাসহ গ্রেফতার ২ ষড়যন্ত্র মোকাবেলায় সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে: গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শ্বশুরবাড়ি থেকে বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার ঝালকাঠিতে অবৈধ ইটভাটা গুড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর ‘উদ্দীপন’র সাধারণ ও কার্যনির্বাহী পরিষদের সভা অনুষ্ঠিত, ভবিষ্যৎ কর্মপরিকল্পনা চূড়ান্ত আকভান’র প্রভাবে টানা বৃষ্টিতে বরিশালে ৪৮ হাজার হেক্টর জমির ফসল আক্রান্ত ইন্দোনেশিয়ায় ক্যান্ডি কারখানায় অগ্নিকাণ্ডে এখনও নিখোঁজ ২৯ বরিশাল, ভোলা ও লক্ষ্মীপুরের সীমানা বিরোধ নিরসনে ভূমি মন্ত্রণালয়ে মতবিনিময় সভা
  • ‘এ ঘটনা ফুটবলে কালি লেপন করেছে’

    ‘এ ঘটনা ফুটবলে কালি লেপন করেছে’
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    গতকাল রবিবার (৫ সেপ্টেম্বর) রাতে বিশ্ব ফুটবলে এক বিরল কাণ্ড ঘটে গেছে। বিশ্বকাপ বাছাইপর্বে ব্রাজিলের সাও পাওলোতে মুখোমুখি হয় চির প্রতিদ্বন্দ্বী ব্রাজিল-আর্জেন্টিনা। ফলে সারা বিশ্বের ফুটবল প্রেমীদের নজর সেদিকেই ছিল। কিন্তু ম্যাচ শুরুর মাত্র পাঁচ মিনিট পরই খেলা বন্ধ হয়ে যায়।

    কারণ হিসেবে জানা গেছে, ব্রাজিলের স্বাস্থ্য কর্মকর্তারা অভিযোগ করেছেন, ইংল্যান্ড থেকে আসা আর্জেন্টিনার চার খেলোয়াড় কোয়ারেন্টাইন না করেও খেলতে নেমেছেন।


    নিয়ম অনুযায়ী, ইংল্যান্ড, উত্তর আয়ারল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও ভারত থেকে ব্রাজিলিয়ান বাদে অন্য কেউ ব্রাজিলে আসতে পারবেন না। বিশেষ বিবেচনায় এলেও তাদের ১৪ দিনের কোয়ারেনটাইন করতে হবে। কিন্তু আর্জেন্টিনার এমিলিয়ানো বুয়েন্দিয়া, এমিলিয়ানো মার্টিনেজ, জিওভানি লো চেলসো ও ক্রিশ্চিয়ান রোমেরো কোয়ারেন্টাইন না করেই খেলতে নেমেছেন।

    ঘটনার ব্যাখ্যা দিয়ে এ বিষয়ে আর্জেন্টিনার ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) সভাপতি তাপিয়া বলেছেন, ‘যা ঘটেছে তা ফুটবলের জন্য খুবই দুর্ভাগ্যজনক। এ ঘটনা ফুটবলে কালি লেপে দিয়েছে। একটা খবর জানাতে চারজন ব্যক্তি মাঠে ঢুকে পড়লেন, আর কনমেবল খেলোয়াড়দের বললো ড্রেসিংরুমে ঢুকে যেতে।’


    ব্রাজিলের স্বাস্থ্যসচেতনতা বিষয়ক সংগঠন আনভিসা ম্যাচ শুরুর দুই ঘণ্টা আগে জানায়, ইংলিশ লিগে খেলা আর্জেন্টিনার ওই চার খেলোয়াড় ব্রাজিলে ঢোকার ক্ষেত্রে মিথ্যা তথ্য দিয়েছেন। তারা গত ১৪ দিনের মধ্যে ইংল্যান্ডে ছিলেন।

    কিন্তু সেই দাবি অস্বীকার করে তাপিয়া বলেন, ‘এখানে মিথ্যার আশ্রয় নেওয়ার যে দাবি করা হয়েছে সেটি আপনি বলতে পারেন না। কারণ, একটা নিয়মনীতি নির্ধারণ করা হয়েছে। যার অধীনে লাতিন আমেরিকা অঞ্চলের সব ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে। সব দেশের স্বাস্থ্য কর্তৃপক্ষই এই প্রটোকল অনুমোদন করেছে। আমরা সেটি সম্পূর্ণই মেনে চলেছি’।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ