ঢাকা বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • হিজলায়  সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার  বরিশাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ বরিশালে দিনব্যাপী দুর্নীতিবিরোধী অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ রোববার সাংবাদিক এম মিরাজের নামাজে জানাজা মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, দ্রুত উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর ভোলায় সাড়ে ১৩ লাখ টাকার নিষিদ্ধ পলিথিনসহ আটক ১ ৩ ফুটবলারসহ আর্জেন্টিনাকে কঠোর শাস্তি দিলো ফিফা
  • কিউইদের হারিয়ে টানা তৃতীয় সিরিজ জিতল বাংলাদেশ

     কিউইদের হারিয়ে টানা তৃতীয় সিরিজ জিতল বাংলাদেশ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    নিউজিল্যান্ডের বিপক্ষে নিজেদের কন্ডিশনেই মানিয়ে নিতে কষ্ট হয়ে গেল বাংলাদেশ দলের। এর আগে ঘরের মাঠে অস্ট্রেলিয়াকে হেসে খেলে উড়িয়ে দেয় ৪-১ ব্যবধানে।

    তবে নিউজিল্যান্ডের বিপক্ষে তেমনটা হয়নি। টানা দুই ম্যাচ জিতে তৃতীয় ম্যাচে করুণভাবে হার মানে স্বাগতিক বাংলাদেশ।


    আজ চতুর্থ ম্যাচে কিউইদের ৬ উইকেটে হারিয়ে টানা তৃতীয় টি-টোয়েন্টি সিরিজ জয় নিশ্চিত করেছে বাংলাদেশ। নিউজিল্যান্ডের আগে অস্ট্রেলিয়া ও জিম্বাবুয়েকে হারায় টাইগাররা।

    কিউইদের দেয়া ৯৪ রানের লক্ষ্যে খেলতে নেমে পাওয়ার-প্লে’তেই বিপাকে পড়ে বাংলাদেশ। তৃতীয় ওভারে ৬ রান করে আজাজ প্যাটেলের শিকার হন লিটন দাস। ষষ্ঠ ওভারের তৃতীয় বলে সাকিবকে ৮ রানে ফেরান প্যাটেল। একই ওভারের পঞ্চম বলে মুশফিকুর রহিম বোল্ড হয়ে ফেরেন রানের খাতা না খুলেই।

    বিপাকে পড়া দলকে টেনে তোলেন ওপেনার নাঈম শেখ ও মাহমুদউল্লাহ রিয়াদ। অনেকটা ওয়ানডে মেজাজে ব্যাট করে বিপদ মুক্ত করেন এই জুটি। শেষ পর্যন্ত দুজনের ৩৪ রানের জুটি ভাঙে দলীয় ৬৭ রানের মাথায় নাঈমের ২৯ (৩৫) রানে রান আউটের মধ্য দিয়ে।

    তবে বাকি পথটা সামলে নেন মাহমুদউল্লাহ ও আফিফ হোসেন। দুজনের ২৯ রানের জুটিতে শেষ ওভারে গিয়ে জয় তুলে নেয় বাংলাদেশ। মাহমুদউল্লাহ অপরাজিত ৪৩ ও আফিফ করেন ৬ রান।

    এর আগে বিকেলে টস জিতে ব্যাট করতে নামে নিউজিল্যান্ড। আগে ব্যাট করতে নেমে ধুঁকতে ধুঁকতে কোনও রকম একশ রানের কাছে গিয়ে শেষ করে ইনিংস।

    প্রথম ওভারেই নাসুম আহমেদের শিকারে পরিণত হন ওপেনার রাচীন রবীন্দ্র। শূন্য রানে ফেরেন এই কিউই ওপেনার। দ্বিতীয় ওভার করতে এসে নাসুম তুলে নেন আরেক ওপেনার ফিন অ্যালেনের (১২) উইকেট।

    ২৬ বলে ২১ রান করা টম ল্যাথামের উইকেট নেন শেখ মেহেদী হাসান। এরপর নাসুমের তোপের মুখে পড়ে কিউই ব্যাটাররা। ইনিংসের ১২তম ওভারের দ্বিতীয় বলে হ্যানরি নিকলস (১) ও তৃতীয় বলে কলিন ডি গ্র্যান্ডহোমের (০) উইকেট নিয়ে ক্যারিয়ার সেরার রেকর্ড গড়েন নাসুম।

    কিউইদের ঘোর বিপদে উইল ইয়ং লড়ে যান একা। তবে ১৬তম ওভারে টম ব্লান্ডেল ও কোল ম্যাককনিককে তুলে নেন মোস্তাফিজুর রহমান। ১৮তম ওভারের পঞ্চম বলে আজাজ প্যাটেলকে তুলে নেন ১৪তম ওভার করতে এসে চোটে পড়ে মাঠা ছেড়ে যাওয়া সাইফউদ্দিন।

    শেষ ওভারে নেন জোড়া উইকেট। দ্বিতীয় বলে ৪৬ রান করা উইল ইয়ং আর তৃতীয় বলে ব্লার টিকনারকে ফেরান কাটার মাস্টার।


    এইচেকআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ