ঢাকা সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • ‘সাংবাদিকদের বিপদাপদে সম্পাদকদের এগিয়ে আসতে হবে’  আমতলীতে ঘুষের ১ ল‍াখ টাকাসহ পৌরসভার উপসহকারী প্রকৌশলী আটক বরিশালে ডিবি পুলিশের পৃথক অভিযানে ৩২৪ পিস ইয়াবাসহ গ্রেফতার ২ ষড়যন্ত্র মোকাবেলায় সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে: গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শ্বশুরবাড়ি থেকে বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার ঝালকাঠিতে অবৈধ ইটভাটা গুড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর ‘উদ্দীপন’র সাধারণ ও কার্যনির্বাহী পরিষদের সভা অনুষ্ঠিত, ভবিষ্যৎ কর্মপরিকল্পনা চূড়ান্ত আকভান’র প্রভাবে টানা বৃষ্টিতে বরিশালে ৪৮ হাজার হেক্টর জমির ফসল আক্রান্ত ইন্দোনেশিয়ায় ক্যান্ডি কারখানায় অগ্নিকাণ্ডে এখনও নিখোঁজ ২৯ বরিশাল, ভোলা ও লক্ষ্মীপুরের সীমানা বিরোধ নিরসনে ভূমি মন্ত্রণালয়ে মতবিনিময় সভা
  • বিশ্বকাপের দল ঘোষণা বাংলাদেশের

    বিশ্বকাপের দল ঘোষণা বাংলাদেশের
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন


    আগামী ১৭ অক্টোবর পর্দা উঠবে বিশ্ব ক্রিকেটের মেগা আসর টি-টোয়েন্টি বিশ্বকাপের।এই টুর্নামেন্টের জন্য আগামী ১০ সেপ্টেম্বর দল ঘোষণার শেষ সময় বেধে দিয়েছে আইসিসি। 

    তার আগে আজ (বৃহস্পতিবার) নিজেদের বিশ্বকাপ স্কোয়াড জানিয়ে দিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। 

    আন্তর্জাতিক ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থার নিয়ম অনুযায়ী মাহমুদউল্লাহ রিয়াদকে অধিনায়ক করে ১৫ সদস্যের মূল দল দিয়েছে বিসিবি। তবে করোনাভাইরাসের শঙ্কা আর দীর্ঘ সূচির কথা মাথায় রেখে ১৫ সদস্যের সঙ্গে আরও ২ ক্রিকেটারকে স্ট্যান্ডবাই হিসেবে বিশ্বকাপ নিয়েছে টাইগার ক্রিকেট বোর্ড।

    অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদের নেতৃত্বে বিশ্বকাপে দলে তেমন কোনও চমক নেই। তামিম ইকবাল আগেই জানিয়েছেন, এই বিশ্বকাপ খেলবেন না তিনি। দলের বাকি সিনিয়র ক্রিকেটার সবাই আছেন এই দলে। রাখা হয়েছে তরুণ রিক্রুট আফিফ হোসেন, শামীম পাটোয়ারি, নাসুম আহমেদকেও।

    নিউজিল্যান্ডের বিপক্ষে যে ১৯ সদস্যের দল দিয়েছিল বিসিবি, বিশ্বকাপ স্কোয়াডে প্রায় তাদেরকেই রাখা হয়েছে। ১৯ সদস্যের দল থেকে বাদ পড়েছেন বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম ও মোসাদ্দেক হোসেন সৈকত। ১৭ সদস্যের দলের মধ্যে স্ট্যান্ডবাই দুজন হলেন; রুবেল হোসেন ও আমিনুল ইসলাম বিপ্লব।

    ওমান ও সংযুক্ত আরব আমিরাতে ১৭ অক্টোবর থেকে শুরু হবে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ। রাউন্ড ওয়ান খেলে সুপার টুয়েলভে অংশ নিতে হবে বাংলাদেশকে। গ্রুপ বি’তে বাংলাদেশের সঙ্গে পড়েছে স্কটল্যান্ড, পাপুয়া নিউগিনি ও ওমান। আর গ্রুপ এ’তে আছে শ্রীলঙ্কা, আয়ারল্যান্ড, নেদারল্যান্ডস ও নামিবিয়া। 

    ১৭ অক্টোবর প্রথম দিনেই মাঠে নামবে বাংলাদেশ। প্রতিপক্ষ স্কটল্যান্ড। বাংলাদেশ সময় রাত ৮টায় মুখোমুখি হবে এই দুই দল।


    এক নজরে বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াড-

    মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, সৌম্য সরকার, লিটন কুমার দাস, নাঈম শেখ, আফিফ হোসেন, কাজী নুরুল হাসান সোহান, শামীম হোসেন পাটোয়ারী, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, মোহাম্মদ সাইফউদ্দিন, শরিফুল ইসলাম, শেখ মেহেদী হাসান ও নাসুম আহমেদ।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ