ঢাকা বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • উজিরপুরে ৩৪০০ জেলের মাঝে ভিজিএফের চাল বিতরণ শুরু উজিরপুরে দুর্গাপূজা উপলক্ষে মতবিনিময় সভা কীর্তনখোলা নদী থেকে যুবকের মরদেহ উদ্ধার মা ছেড়ে গেছেন, দুর্ঘটনায় বাবা নিহত, হাসপাতালে কাতরাচ্ছে ছোট্ট নাঈম বরগুনায় প্রাইভেটকার–অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ, নিহত ২ পটুয়াখালীতে কলেজছাত্রকে নির্যাতনের অভিযোগে ছাত্রদল নেতা গ্রেপ্তার পায়রা বন্দরে যুক্ত হলো পাঁচ অত্যাধুনিক কার্গো হ্যান্ডলিং সরঞ্জাম বরিশালে মা ইলিশ নিধন ঠেকাতে ৮২ কিমি অভয়াশ্রমে যৌথ অভিযান বরিশালে পুলিশের বিশেষ অভিযানে মাদক ও জাল টাকাসহ গ্রেফতার ২৫ বরিশাল নগরীতে মাদক ও কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য রুখতে আকস্মিক অভিযান
  • 'নাভালনি কয়েকদিনের মধ্যে মারা যেতে পারেন'

    'নাভালনি কয়েকদিনের মধ্যে মারা যেতে পারেন'
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কট্টর সমালোচক ও বিরোধী দলীয় নেতা অ্যালেক্সেই নাভালনি কয়েকদিনের মধ্যে মারা যেতে পারেন। এমন আশঙ্কা প্রকাশ করেছেন চিকিৎসকরা। নাভালনির রক্ত পরীক্ষায় দেখা গেছে, যে কোনো মুহূর্তে তার কার্ডিয়াক অ্যারেস্ট কিংবা কিডনি ফেলিওরের ঝুঁকি আছে।

    সুচিকিৎসার দাবিতে ১৮ দিন ধরে অনশন করছেন নাভালনি। তার ব্যক্তিগত চিকিৎসকসহ চারজন ফিজিশিয়ান কারাগার কর্তৃপক্ষকে চিঠিতে জানিয়েছেন, এখনই নাভালনির স্বাস্থ্যের বিষয়ে ব্যবস্থা নিতে হবে। চিঠিতে নাভালনির ব্যক্তিগত চিকিৎসক আনাস্তাসিয়া বাসিলিয়েভা বলেছেন, তার শরীরে পটাশিয়ামের মাত্রা ঝুঁকিপূর্ণ মাত্রায় চলে গেছে।

    গত বছরের আগস্টে নাভালনিকে বিষ প্রয়োগ করা হয়, তখন চিকিৎসার জন্য তাকে নেওয়া হয়েছিল জার্মানিতে। সেখানে চিকিৎসা নিয়ে দেশে ফেরার পরই গ্রেফতার হন অ্যালেক্সেই নাভালনি। ২০১৪ সালে জালিয়াতির মামলায় হওয়া সাজা স্থগিতের শর্ত লঙ্ঘনের জন্য তাকে সাড়ে তিন বছরের কারাদণ্ড দেয় মস্কোর একটি আদালত।


    /ইই
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ