ঢাকা বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • হিজলায়  সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার  বরিশাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ বরিশালে দিনব্যাপী দুর্নীতিবিরোধী অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ রোববার সাংবাদিক এম মিরাজের নামাজে জানাজা মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, দ্রুত উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর ভোলায় সাড়ে ১৩ লাখ টাকার নিষিদ্ধ পলিথিনসহ আটক ১ ৩ ফুটবলারসহ আর্জেন্টিনাকে কঠোর শাস্তি দিলো ফিফা
  • দল করেছে ড্র, মেসি করেছেন রেকর্ড

    দল করেছে ড্র, মেসি করেছেন রেকর্ড
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিএসজির হয়ে চ্যাম্পিয়ন্স লিগ অভিষেকটা হয়ে গেছে লিওনেল মেসির। বুধবার রাতে তার অভিষেক যদিও খুব একটা রঙিন হয়নি। ক্লাব ব্রুগার বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে পিএসজি। দল ড্র করলেও এই ম্যাচেই দারুণ এক মাইলফলক ছুঁয়েছেন মেসি। ক্লাব ব্রুগার বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগে নিজের ১৫০তম ম্যাচ খেলতে নেমেছিলেন আর্জেন্টাইন তারকা। 

    বিশ্বের মাত্র চতুর্থ ফুটবলার হিসেবে এমন কৃতিত্ব দেখিয়েছেন মেসি। তার আগের তিন জন হলেন মেসির সাবেক সতীর্থ জাভি ও একসময়ে তার চিরপ্রতিদ্বন্দ্বী ইকার ক্যাসিয়াস ও ক্রিশ্চিয়ানো রোনালদো। বার্সেলোনার হয়ে ১৪৯ টি ও পিএসজির হয়ে একটি চ্যাম্পিয়ন্স লিগ ম্যাচে মাঠে নেমেছেন মেসি।

    এই টুর্নামেন্টে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ডে সবার উপরে আছেন ক্রিশ্চিয়ানো রোনালদো ও ক্যাসিয়াস। দুজনেই খেলেছেন ১৭৭টি করে ম্যাচ। মেসির এক সময়ের সতীর্থ জাভি খেলেছেন ১৫১ ম্যাচ। 

    আর একটি ম্যাচ খেললেই তাকে টপকে যাবেন মেসি। জাভি ইতোমধ্যেই ফুটবলকে বিদায় বলে কোচিংয়ে থিতু হয়েছেন। ক্যাসিয়াসও অবসর নিয়েছেন। মেসির সামনে সুযোগ আছে তাদের টপকে যাওয়ার। তবে ম্যানচেস্টার ইউনাইটেডের তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো এখনও খেলা চালিয়ে যাচ্ছেন।

    পিএসজির হয়ে চ্যাম্পিয়ন্স লিগে নিজের অভিষেক ম্যাচে দল হেরেছে। তবে বেশ কয়েকটি ভালো সুযোগ তৈরি করেছিলেন মেসি। তার নেওয়া একটি শট লেগেছিল ক্রসবারেও। পিএসজির হয়ে গোল পাওয়ার অপেক্ষা শেষ হয়নি আর্জেন্টাইন তারকার।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ