ঢাকা বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • উজিরপুরে ৩৪০০ জেলের মাঝে ভিজিএফের চাল বিতরণ শুরু উজিরপুরে দুর্গাপূজা উপলক্ষে মতবিনিময় সভা কীর্তনখোলা নদী থেকে যুবকের মরদেহ উদ্ধার মা ছেড়ে গেছেন, দুর্ঘটনায় বাবা নিহত, হাসপাতালে কাতরাচ্ছে ছোট্ট নাঈম বরগুনায় প্রাইভেটকার–অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ, নিহত ২ পটুয়াখালীতে কলেজছাত্রকে নির্যাতনের অভিযোগে ছাত্রদল নেতা গ্রেপ্তার পায়রা বন্দরে যুক্ত হলো পাঁচ অত্যাধুনিক কার্গো হ্যান্ডলিং সরঞ্জাম বরিশালে মা ইলিশ নিধন ঠেকাতে ৮২ কিমি অভয়াশ্রমে যৌথ অভিযান বরিশালে পুলিশের বিশেষ অভিযানে মাদক ও জাল টাকাসহ গ্রেফতার ২৫ বরিশাল নগরীতে মাদক ও কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য রুখতে আকস্মিক অভিযান
  • সাধারণ নাগরিকের বাড়িতে ইফতার গ্রহণ করলেন এরদোগান

    সাধারণ নাগরিকের বাড়িতে ইফতার গ্রহণ করলেন এরদোগান
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ফার্স্ট লেডি আমিনা এরদোগানসহ রাজধানী আঙ্কারায় সাধারণ এক নাগরিকের বাড়িতে দাওয়াতে গিয়ে ইফতারে শরীক হলেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান। বুধবার তুরস্কে রমজানের দ্বিতীয় দিনে আঙ্কারার মামাক জেলায় ওই সাধারণ নাগরিকের বাড়িতে ইফতার গ্রহণ করেন তিনি।

    ইফতারের আগে প্রেসিডেন্ট এরদোগান ও তার স্ত্রী আমিনা এরদোগান তিন সন্তানের ওই পরিবারের দাওয়াতে তাদের বাড়িতে যান। সেখানে তিনি তাদের খোঁজখবর নেন। পরে ইফতারের সময় হলে পরিবারের সদস্যদের সাথে মেঝেতে বসে তুর্কি প্রেসিডেন্ট ও ফার্স্টলেডি ইফতার গ্রহণ করেন।
     
    ইফতার শেষে পরিবারটির সদস্যদের সাথে চা পান করতে করতে তাদের সাথে আলাপ করেন প্রেসিডেন্ট এরদোগান। এই সময় পরিবারটির তিন শিশুকে শিক্ষা সহায়ক ট্যাবলেট কম্পিউটার উপহার দেন তিনি।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ