ঢাকা বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • উজিরপুরে ৩৪০০ জেলের মাঝে ভিজিএফের চাল বিতরণ শুরু উজিরপুরে দুর্গাপূজা উপলক্ষে মতবিনিময় সভা কীর্তনখোলা নদী থেকে যুবকের মরদেহ উদ্ধার মা ছেড়ে গেছেন, দুর্ঘটনায় বাবা নিহত, হাসপাতালে কাতরাচ্ছে ছোট্ট নাঈম বরগুনায় প্রাইভেটকার–অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ, নিহত ২ পটুয়াখালীতে কলেজছাত্রকে নির্যাতনের অভিযোগে ছাত্রদল নেতা গ্রেপ্তার পায়রা বন্দরে যুক্ত হলো পাঁচ অত্যাধুনিক কার্গো হ্যান্ডলিং সরঞ্জাম বরিশালে মা ইলিশ নিধন ঠেকাতে ৮২ কিমি অভয়াশ্রমে যৌথ অভিযান বরিশালে পুলিশের বিশেষ অভিযানে মাদক ও জাল টাকাসহ গ্রেফতার ২৫ বরিশাল নগরীতে মাদক ও কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য রুখতে আকস্মিক অভিযান
  • ভারতে যাচ্ছেননা বরিস জনসন

    ভারতে যাচ্ছেননা বরিস জনসন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভারতে করোনাভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় দেশটিতে আগামী সপ্তাহে সফরের পরিকল্পনা বাতিল করেছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন।

    সোমবার (১৯ এপ্রিল) সাংবাদিকদের কাছে ব্রিটিশ প্রধানমন্ত্রী এই সিদ্ধান্তের কথা জানান বলে এক প্রতিবেদনে রয়টার্স জানিয়েছে।


    তিনি বলেন, অত্যন্ত দুঃখজনক হলেও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও আমি এই সিদ্ধান্তে পৌঁছেছি যে, এই সফর হচ্ছে না। আমি মনে করি, এটা স্থগিত করাই সংবেদনশীল হবে।

    জানুয়ারিতে জনসনের ভারতে সফরে আসার কথা ছিল। তখন যুক্তরাজ্যে কোভিড-১৯ সংক্রমণ বেশি থাকায় সফর স্থগিত করা হয়েছিল।

    আগামী মাসের পরিকল্পিত এই সফর বাতিল করার কথা যুক্তরাজ্য ও ভারত সরকারের এক যৌথ বিবৃতিতেও জানানো হয়।

    বিবৃতিতে বলা হয়, বর্তমান করোনাভাইরাস পরিস্থিতিতে প্রধানমন্ত্রী জনসন সফরে যাওয়ার বদলে এ মাসের শেষে তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে ফোনালাপের মাধ্যমে যুক্তরাজ্য ও ভারতের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করবেন। এর বাইরে তারা নিয়মিত যোগাযোগে করবেন এবং এই বছরের শেষের দিকে ব্যক্তিগতভাবে তারা সাক্ষাতের অপেক্ষায় থাকবেন।

    বিশ্বে করোনাভাইরাস সংক্রমণে শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রের পর দ্বিতীয় স্থানে আছে ভারত। সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ে দেশটিতে শনাক্ত রোগীর সংখ্যা দেড় কোটি ছাড়িয়ে গেছে।


    টিএইচএ/
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ