ঢাকা বুধবার, ১৯ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • পিরোজপুরে চাঞ্চল্যকর ডাকাতি মামলার আসামি গ্রেপ্তার বরিশালে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি  উদ্বোধনের দুই মাসেই বেহাল ৭৫ লাখের সড়ক, উঠছে পিচ-পাথর ট্রাফিক কার্যালয় পরিদর্শনে বিএমপি কমিশনার এসএসসির ফলে অসন্তোষ: ৪ লাখ শিক্ষার্থীর প্রায় ১৩ লাখ খাতা চ্যালেঞ্জ গুলশান ইয়ুথ ক্লাব ইন্টার ক্লাব স্পোর্টসফেস্ট ‘উল্লাস’-২০২৬ সিজন ২ সমন্বয় সভা  বরিশালে ঘরোয়া রেস্তোরাসহ চার ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা  জনগণের সহযোগিতা ছাড়া আইনশৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়: নবাগত ডিআইজি লালমোহনে পৌরসভার ময়লা ফেলা হচ্ছে হেলিপ্যাডের উপর, দুর্গন্ধে এলাকাবাসী কুয়াকাটা সৈকতে বিস্তীর্ণ এলাকা থেকে সরে যাচ্ছে বালু, ঝুঁকিতে পুলিশ বক্স
  •  মুখ্যমন্ত্রী কেজরিওয়ালের ঘোষণা পরই মদের দোকানে ভিড়

     মুখ্যমন্ত্রী কেজরিওয়ালের ঘোষণা পরই মদের দোকানে ভিড়
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভারতে সুনামির মতো আছড়ে পড়েছে করোনার দ্বিতীয় ঢেউ। প্রত্যেক রাজ্যেই হু হু করে বাড়ছে করোনা সংক্রমণ। এমতাবস্থায় হাসপাতালগুলোকে সচল রাখতে এবং পরিস্থিতি কিছুটা সামাল দিতে ছয় দিনের লকডাউন দিয়েছে দিল্লি সরকার।

    রাজ্যের মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল এমন ঘোষণা দেয়ার পরই রাজধানীর মদের দোকানগুলোতে ভিড় করেছে মানুষজন। অধিকাংশ মদের দোকানের বাইরে লম্বা লাইন দেখা যায়। যাদের অনেকের মুখেই ছিল না মাস্ক।

    দিল্লির শিবপুরী গীতা কলোনিতে মদের দোকানের বাইরে লম্বা লাইনেই দেখা যায় এক নারীকে। এক সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি বলেন, এসব ভ্যাকসিনে কিছু হবে না। একমাত্র মদেই করোনা সারবে। আমি ৩৫ বছর ধরে মদ্যপান করছি। একদিনের জন্য কোনও ইঞ্জেকশন নিতে হয়নি। রোজ দুই পেগ করে মদপান করি। ব্যাস, সব করোনা চলে যায়।

    ওই নারী আরও বলেন, লকডাউন হলেও মদের দোকান বন্ধ রাখা উচিত নয়। বরং মদ খেলেই হাসপাতালগুলো আর এভাবে উপচে পড়তো না। এই নারীর মতো লাইনে দাঁড়ানো অনেকেরই ধারণা যারা মদ খান, তাদের শরীরে করোনা হানা দিতে পারে না।

    সোমবার রাত ১০টা থেকে আগামী সোমবার সকাল ৫টা পর্যন্ত লকডাউন কার্যকর থাকবে। রোববারই দিল্লির পরিস্থিতি জানাতে গিয়ে কেজরিওয়াল জানান, পুরো দিল্লিতে আর মাত্র ১০০ আইসিইউ বেড রয়েছে। পর্যাপ্ত অক্সিজেনেরও অভাব রয়েছে।


    টিএইচএ/
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ