ঢাকা বুধবার, ২৬ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • হিজলায়  সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার  বরিশাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ বরিশালে দিনব্যাপী দুর্নীতিবিরোধী অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ রোববার সাংবাদিক এম মিরাজের নামাজে জানাজা মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, দ্রুত উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর ভোলায় সাড়ে ১৩ লাখ টাকার নিষিদ্ধ পলিথিনসহ আটক ১ ৩ ফুটবলারসহ আর্জেন্টিনাকে কঠোর শাস্তি দিলো ফিফা
  • সুদানে অভ্যুত্থানবিরোধী বিক্ষোভে গুলি, নিহত ১৫

    সুদানে অভ্যুত্থানবিরোধী বিক্ষোভে গুলি, নিহত ১৫
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সুদানে অভ্যুত্থানবিরোধী বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর গুলিতে অন্তত ১৫ জন মারা গেছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অনেক। খবর রয়টার্সের।

    প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে রয়টার্স বলছে, বুধবার ওই বিক্ষোভে অংশ নেওয়া মানুষকে ছত্রভঙ্গ করতে গুলি ও টিয়ার গ্যাস নিক্ষেপ করে নিরাপত্তা বাহিনীর সদস্যরা। রাজধানী খার্তুমসহ তিনটি শহরেই এই বিক্ষোভে গুলি চালানো হয়। একইসঙ্গে এই শহরগুলোতে মোবাইল ফোন সেবাও বন্ধ করে দেওয়া হয়।

    রয়টার্সের এক প্রত্যক্ষ্যদর্শী বলছেন, বিক্ষোভের সময় মানুষরাস্তায় ব্যারিকেড দিয়ে বাধা সৃষ্টি করলে রাস্তাগুলোতে যানবাহন শূন্য হয়ে যায়।

    সেন্ট্রাল কমিটি অব সুদানিজ ডক্টরস (সিসিএসডি) এক বিবৃতিতে বলেছে, বিভিন্ন এলাকায় বিক্ষোভে ব্যাপকভাবে গুলি করেছে সেনাবাহিনী। এতে অনেকে গুরুতর আহত হয়েছেন।

    গেল ২৫ অক্টোবর সুদানের শীর্ষ জেনারেল আবদেল ফাত্তাহ আল-বুরহান সামরিক অভ্যুত্থানের পর দেশটিতে জরুরি অবস্থা জারি করেন। ভেঙে দেন সার্বভৌম পরিষদ এবং অন্তর্বর্তীকালীন সরকার। সেই সঙ্গে অনেক বেসামরিক নেতাকেও আটক করেন।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ