ঢাকা বুধবার, ২৯ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালের আটঘর কুড়িয়ানায় প্রতি মৌসুমে ডিঙ্গি নৌকায় ২০ কোটি টাকার পেয়ারা বিক্রি বরিশালে ৬৬ হাজার টন বাড়তি খাদ্য উৎপাদনের প্রকল্পটি ৮৫ ভাগ সম্পন্ন  সমুদ্রে ঝড় থেকে জেলেদের রক্ষায় ওয়াকিটকি ও মোবাইল ফোন দেওয়া হবে: বিভাগীয় কমিশনার  বাংলাদেশে ইয়াবা আসক্তি নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমে ভয়ঙ্কর তথ্য এনসিপির গাড়িবহরে ছাত্রদলের হামলার অভিযোগ, সারজিসসহ আহত অনেকে বিএনপি নেত্রী আফরোজা খানম নাসরীনের পিতাকে হাসপাতালে দেখতে গেলেন বিএম কলেজ অধ্যক্ষ  জাপানে ভূমিকম্পে ধসে পড়েছে শপিংমল, বহু হতাহতের শঙ্কা ভোলায় ভাড়া বাসা থেকে পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার সাড়ে ৭ বছরে সড়কে ঝরেছে ৭৩৬৪ জন শিক্ষার্থীর প্রাণ ২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: বিশেষজ্ঞ কমিটি গঠনে নির্দেশ হাইকোর্টের
  • জাল টাকা ছাপানোর মেশিনসহ মা ও ছেলে আটক

    জাল টাকা ছাপানোর মেশিনসহ মা ও ছেলে আটক
    জাল টাকা ছাপানোর মেশিনসহ মা ও ছেলে আটক
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরগুনার বামনা ও পাথরঘাটা থানা পুলিশের যৌথ অভিযানে জাল টাকা ও টাকা ছাপানোর মেশিনসহ ২ জনকে আটক করে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার পাথরঘাটা সার্কেল তোফায়েল হোসেন সরকার।

    শুক্রবার বেলা দেড়টার দিকে তাদের আটক করা হয়। আটকৃতরা হলো পাথরঘাটা উপজেলার বাবুল মিয়ার ছেলে মামুন (২৩) ও  তার স্ত্রী মিনারা বেগম (৩৮)।
    স্থানীয় নুরুল আমিন জানান, উত্তর কাকচিড়া এলাকার একটি চায়ের দোকানে চা খাওয়ার পর মামুন ১ হাজার টাকার জাল নোট দিলে তা নিয়ে সন্দেহ হলে পাথরঘাটা ও বামনা পুলিশকে খবর দিলে তারা মামুনের কাছ থেকে তিন হাজার টাকার জাল নোট উদ্ধার করে।

    অতিরিক্ত পুলিশ সুপার তোফায়েল হোসেন সরকার জানান, মামুনকে জিজ্ঞাসাবাদ করলে পাথরঘাটার তার বাড়িতে জাল টাকা ছাপানোর মেশিন থাকার তথ্য দেয়।

    এরপর পাথরঘাটা ও বামনা থানার যৌথ অভিযানে পাথরঘাটা উপজেলার নিজ লাঠিমারা ২ নং ওয়ার্ডের আবদুল খালেক খলিফার বসত ঘর থেকে জাল টাকা তৈরির মেশিন উদ্ধার করা হয়। এসময় আবদুল খালেকের তথ্য অনুযায়ী মামুনের মা মিনারা বেগমকে আটক করা হয়। আটককৃতদের বামনা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে তাদের বিরুদ্ধে বামনা থানায় মামলা দায়ের করা হয়েছে।  


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ