ঢাকা শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বরিশালে বিসিসির ঝটিকা অভিযান উজিরপুরে সাড়ে ৩ কেজির বেশি গাঁজাসহ গ্রেপ্তার ১ ঝালকাঠির সুগন্ধায় স্পিডবোর্ট দুর্ঘটনায় ইউএনওসহ আহত ৯ নলছিটিতে তিন কেজি গাঁজাসহ দুই কারবারি গ্রেপ্তার জান্নাতুল বানাত মাদ্রাসায় ফলাফল প্রকাশ ও ত্রিমাসিক অভিভাবক সমাবেশ  বরিশালে দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিতে মাঠে এসআরবি-৮, পরিদর্শন করলেন ৭৫টি মণ্ডপ বরিশালে ১৭তম মৃৎশিল্পী সম্মেলন ও সম্মাননা  দিল্লিতে পতাকা মিছিলের আগে আটক সিজেপির অভিজিৎ দীপকে ‘চাঁদাবাজির প্রশ্নে যদি কোনো সমস্যা থাকে, হয় আপনি থাকবেন না হয় চাঁদাবাজ থাকবে’ গৌরনদীতে যাত্রীবাহী বাসের চাপায় কাতার প্রবাসী নিহত
  • নোয়াখালীতে মিশুক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ১

    নোয়াখালীতে মিশুক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ১
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    নোয়াখালীর সোনাইমুড়ীতে ব্যাটারি চালিত মিশুক ও ব্যাটারী চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক মিশুক চালকের মৃত্যু হয়েছে। এ দুর্ঘটনায় আরও অন্তত ৪জন আহত হয়েছে। নিহত মো. বাবুল (৩৫) লক্ষীপুর জেলার রামগতি উপজেলার মধ্যেম চরমার্টিং গ্রামের লোকমান মিয়ার ছেলে।    

    আজ বুধবার (১৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮ টার দিকে সোনাইমুড়ী চৌরাস্তা টু ছাতারপাইয়া সড়কের সিটি সেন্টারের সামনে এ দুর্ঘটনা ঘটে।

    পুলিশ ও স্থানীয়রা জানায়, বুধবার সকালে সোনাইমুড়ী চৌরাস্তা থেকে সোনাইমুড়ী বাজারের উদ্দেশ্যে ৪জন যাত্রী নিয়ে একটি মিশুক রওয়ানা দেয়। যাত্রা পথে মিশুকটি সোনাইমুড়ীর ছাতারপাইয়া সড়কের সিটি সেন্টারের সামনে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা ব্যাটারী চালিত অটোরিকশার সাথে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই মিশুক চালক যুবকের মৃত্যু হয়। আহত অবস্থায় ৪জনকে উদ্ধার করে বিভিন্ন হাসাপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে দুর্ঘটনার শিকার গাড়ি দুটিকে জব্দ করে তাদের হেফাজতে নেয়। নিহত বাবুল সোনাইমুড়ীর চৌরাস্তা কেশারপাড় আইডিয়াল স্কুলের পাশে এক ভাড়া বাসায় থেকে মিশুক চালিয়ে জীবিকা নির্বাহ করত।

    সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কর্মকর্তা হারুন অর রশীদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় এনে রেখেছে।  পরবর্তীতে এ ঘটনায় আইনী ব্যবস্থা নেওয়া হবে।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ