ঢাকা শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • আশ্রয়ণের ঘর নির্মাণ না করেই টাকা উত্তোলন, ঝালকাঠির সাবেক ইউএনওর শাস্তি এখন থেকে গাড়িতে ৩০% জ্বালানি কম নেবেন মন্ত্রী-প্রতিমন্ত্রীরা ইরান যুদ্ধের প্রভাবে বিশ্বে বেড়েছে খাদ্যের দাম দেশে হামে আরও ৪ শিশুর মৃত্যু, আক্রান্ত ৬৮৫ জন অন্তর্বর্তী সরকারের ১৩৩ অধ্যাদেশের কোনগুলো বাদ, আর কোনগুলো থাকছে জ্বালানি তেলের দাম বাড়ল ৫ ডলারের বেশি, স্বর্ণের বাজারও ঊর্ধ্বমুখী চরমোনাই মাহফিলের ময়দানে এসে আসিফ মাহমুদ যা বললেন তামাক নিয়ন্ত্রণ আইন পাসের দাবিতে নগরে মানববন্ধন পাথরঘাটায় মাইকিং করে শত শত মানুষের অর্থ আত্মসাত, অতঃপর বাকেরগঞ্জে কুখ্যাত ডাকাত নিমাজ গ্রেফতার, বাসিন্দাদের মাঝে স্বস্তি
  • বরিশালে জয় বাংলা উৎসব ১২ মে

    বরিশালে জয় বাংলা উৎসব ১২ মে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালে প্রথমবারের মত আয়োজিত হতে যাচ্ছে জয় বাংলা উৎসব। দি বরিশাল চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের উদ্যোগে এই উৎসব বাস্তবায়নে ব্যাপক কর্মসূচি গ্রহন করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন দি বরিশাল চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি ও বরিশাল সদর উপজেলার চেয়ারম্যান সাইদুর রহমান রিন্টু। 

    তিনি বলেন, বৃহস্পতিবার (১২ মে) বঙ্গবন্ধু উদ্যানে উৎসবের আড়ম্বরপূর্ণ আয়োজন করা হয়েছে। সন্ধ্যা ৬টায় উৎসবের উদ্বোধন করা হবে। 

    রিন্টু বলেন, অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন মাননীয় প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা এবং বিশিষ্ট ব্যবসায়ী সালমান এফ রহমান। বিশেষ অতিথি থাকবেন বরিশাল সিটি করপোরেশনের মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ। 

    এফবিসিসিআইয়ের পক্ষ থেকে উপস্থিত থাকবেন এফবিসিসিআইয়ের পরিচালক সেরনিয়াবাত মঈনউদ্দীন আব্দুল্লাহ। অনুষ্ঠানে দেশের তারকা শিল্পিরা সঙ্গীত পরিবেশন করবেন। এতে সকলকে উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন সাইদুর রহমান রিন্টু।  
     


    এসএমএইচ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ