ঢাকা রবিবার, ২৬ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • পটুয়াখালীতে কিস্তির অর্থ না পেয়ে অন্তঃসত্ত্বা গৃহবধূকে মারধর তেলপাম্পে মিছিল নিয়ে এসে ইউএনওর ওপর হামলা, আহত বডিগার্ড মঠবাড়িয়ায় ট্রান্সমিটার চুরি করতে গিয়ে প্রাণ গেল যুবকের মহাসড়কের পাশ থেকে নিখোঁজ কাস্টমস কর্মকর্তার লাশ উদ্ধার নিপুণ রায়ের ঘরে ৬০০ ভরি স্বর্ণ, শিক্ষায়-সম্পদে এগিয়ে বিএনপি প্রার্থীরা বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত করল যুক্তরাষ্ট্র গভীর রাতে চট্টগ্রামে যুবকের ওপর দুর্বৃত্তদের গুলিবর্ষণ, প্রাণবিয়োগ পটুয়াখালীতে তরুণের কানের ভেতর ৯ দিন লুকানো ছিল ইয়াবা, অতঃপর পিরোজপুরে রোগী সেজে ডিজিএফআইয়ের ফাঁদ, দুই ভুয়া চিকিৎসককে জরিমানা বরিশাল সরকারি কলেজ শিক্ষার্থী হত্যা মামলার আসামি ঢাকায় গ্রেফতার
  • গরমে মাথায় ঘামে চুল ঝরছে, যা করবেন

    গরমে মাথায় ঘামে চুল ঝরছে, যা করবেন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    গরমকালে অতিরিক্ত উষ্ণতার পাশাপাশি থাকে অস্বস্তিকর আর্দ্রতা। ফলে ঘাম হয় বেশি। সেই ঘাম বসতে পারে আপনার চুলের গোড়াতেও। এক টানা ঘামে ভিজে চুলের গোড়া হয়ে পারে দূর্বল। ফলে সহজেই চুল উঠতে শুরু করে। 

    এ ছাড়াও ঘাম ও মাথার ত্বক বা স্কাল্প-এর স্বাভাবিক তেলের ফলে চুলে তৈলাক্ত ভাব এসে যায়। চুলে জট পড়ে যায়। ফলে আঁচড়াতে গেলেই চিরুনিতে চুল চলে আসে। চুলের ঝলমলে ভাব নষ্ট হয়ে যায়। আপনার সুন্দর চুলের বারোটা বাজার আগেই তার যত্ন নিন। মেনে চলুন কিছু সহজ ঘরোয়া টোটকা। গরমে চুল সুন্দর রাখতে যা যা করবেন-

    ১) একদিন অন্তর অবশ্যই শ্যাম্পু করার চেষ্টা করুন। শ্যাম্পু করার সময়ে আঙুল দিয়ে হালকা হাতে মাথায় মাসাজ করুন। শ্যাম্পুর পর ব্যবহার করুন কোনো ভালো কন্ডিশনার।

    ২) একটি পাত্রে তিন-চার চামচ পাতিলেবুর রস নিন। তাতে অল্প পরিমাণে পানি মিশিয়ে নিন। চুলের গোড়ায় আলতো হাতে মাসাজ করুন। ৩০ মিনিট রাখুন। তার পরে তিন-চার চামচ নারকেল তেল বা আমন্ড তেল মাথায় মাসাজ করুন। ৩০ মিনিট পর শ্যাম্পু করে ধুয়ে নিন। সপ্তাহে দুই দিন গোসল করার আগে এটি করার চেষ্টা করুন। চুলের গোড়া মজবুত হবে।

    ৩) অ্যালোভেরার রস যেকোনো ধরনের চুলের জন্য বেশ উপকারী। সপ্তাহে এক-দুই দিন গোসল করার এক ঘণ্টা আগে স্ক্যাল্প-এ অ্যালোভেরা-এর রস লাগান। এক মাস করলেই উপকার টের পাবেন।

    ৪) চুলে মেহেদি বা কলপ ব্যবহার কম করাই ভালো। একান্তই করতে হলে নামী সংস্থার ভালো মানের কলপ ব্যবহার করুন। কলপ ব্যবহারের পর অবশ্যই চুলে ভালো করে শ্যাম্পু করুন।

    ৫) বাইরে বেরোনোর সময় অবশ্যই ছাতা ব্যবহার করুন। টুপি পরলে পরিস্কার এবং সঠিক মাপের টুপি পরুন। 

    ৬) চুলে জেল, ওয়াক্স, হেয়ার স্প্রে-এর ব্যবহার এড়িয়ে চলুন। ব্যবহার করলেও বাড়ি ফিরে ভাল করে শ্যাম্পু করে চুল ধুয়ে নিন।

    ৭) হেয়ার স্পা করা খুবই উপকারী চুলের পক্ষে। মাসে এক-দুবার হেয়ার স্পা করতে পারলে চুল ভালো থাকবে।

    ৮) রোজ প্রচুর পরিমাণে পানি পান করুন। খাবারের পাতে রাখুন প্রচুর পরিমাণ শাকসবজি ও ফল। নিয়মিত খান কাঁচা আমন্ড। টাটকা ছোট মাছ বেশি করে খান। রোজ সকালে খান এক চামচ মধু।

    ৯) গোসল করে বেরিয়েই জোরে জোরে চুল মুছবেন না। এতে চুলের গোড়া দূর্বল হয়ে যাবে। চুলে তোয়ালে জড়িয়ে শুকিয়ে নিন।

    ১০) চুলে হেয়ার ড্রায়ার বা হেয়ার স্ট্রেটনার ব্যবহার না করাই ভালো। এতে চুল সাময়িকভাবে দেখতে ভালো লাগলেও শেষে ক্ষতি হয়।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ