ঢাকা শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলকের মৃত্যু পেশাগত চ্যালেঞ্জটি দেখিয়ে দিয়েছে : জহির উদ্দিন স্বপন ফ্যামিলি কার্ড বাস্তবায়ন ও সমন্বয় কমিটিতে অ্যাডভোকেট সালাউদ্দিন হিমেল বিসিসিতে অপারেশন বক্স ভ্যান, ডাস্টবিন ও পরিচ্ছন্নতা উপকরণ হস্তান্তর বাকেরগঞ্জে যুবকের ওপর হামলা, আট দিনেও মামলা নেয়নি পুলিশ অধ্যক্ষ মো. বেলায়েত হোসেন: একটি সার্থক জীবনের কথা স্ত্রী হত্যা মামলায় স্বামী গ্রেফতার  উজিরপুরে আইনশৃঙ্খলা সংক্রান্ত মাসিক সভা  বরিশালে ১০০ পিস ইয়াবা ও ১৪৫ গ্রাম গাঁজাসহ আটক ২  নির্বাচন সংক্রান্ত প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন  বিশিষ্ট শিক্ষাবিদ ও বীর মুক্তিযোদ্ধা বেলায়েত হোসেনের প্রথম মৃত্যুবার্ষিকী কাল, নানা কর্মসূচি গ্রহন 
  • প্রতিদিন পেয়ারা খেলে যত উপকার

    প্রতিদিন পেয়ারা খেলে যত উপকার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পেয়ারার মধ্যে থাকে প্রচুর পরিমাণে ডায়েটারি ফাইবার। আছে প্রয়োজনীয় ভিটামিন, খনিজ, প্রোটিন, ক্যালশিয়াম, ম্যাগনেশিয়াম। এছাড়াও পেয়ারার মধ্যে থাকে প্রচুর পরিমাণ ভিটামিন সি। পেয়ারা অনেক রকম সংক্রমণের হাত থেকেও বাঁচায়। তবে পেয়ারা খেতে গেলে দাঁতের জোরও প্রয়োজন। এছাড়াও পেয়ারা পাতা দিয়ে অনেকে দাঁতও মাজেন। এতে দাঁতের গঠন ভাল হয়, দাঁত থাকে ঝকঝকে।

    পেয়ারার মধ্যে রয়েছে একাধিক গুণ। তবে খুব বেশি পাকা পেয়ারাও না খাওয়া ভাল। পেয়ারার মধ্যে রয়েছে হাইপোগ্লাইসেমিক উপাদান। যা গ্লুকোজ নিয়ন্ত্রণে রাখে। এছাড়াও রক্তে কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণে রাখতেও ভূমিকা রয়েছে পেয়ারার। পেয়ারার মধ্যে থাকে ক্যারোটিনয়েড অ্যান্টিঅক্সিডেন্ট। আছে বিটা-ক্যারোটিন, লাইকোপিন, লুটিন, গামা-ক্যারোটিন, বিটা-ক্রিপ্টক্সানথিন, ক্রিপ্টো ফ্ল্যাভিন, রুবিক্সানথিন ও নিওক্রোম।

    এছাড়াও আরও যে সব কারণে রোজ খাবেন পেয়ারা-

    ১.পেয়ারার মধ্যে থাকে প্রচুর পরিমাণ ফাইবার। যে কারণে পেট পরিষ্কার রাখতেও সাহায্য করে পেয়ারা।

    ২.পেয়ারার মধ্যে রয়েছে বিভিন্ন অ্যান্টিব্যাকটেরিয়াল গুণ। যা আমাদের সংক্রমণের হাত থেকে বাঁচায়। দাঁতের ব্যথা, মাড়ি ফুলে যাওয়ার হাত থেকেও কিন্তু রক্ষা করে পেয়ারা।

    ৩.উচ্চ রক্তচাপের সমস্যাতেও প্রতিদিন খান পেয়ারা। হৃদরোগের সমস্যাও থাকবে দূরে যদি পেয়ারা খেতে পারেন।

    ৪.পেয়ারায় থাকে প্রচুর পরিমাণে ভিটামিন সি, যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তোলে। ভিটামিন সি ও পলিফেনল অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবেও কাজ করে।

    ৫. ত্বক আর চুল ভাল রাখতেও ভূমিকা রয়েছে পেয়ারার। এছাড়াও প্রতিদিন পেয়ারা খেলে কোলন ক্যানসারের ঝুঁকি কমে।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ