ঢাকা শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলকের মৃত্যু পেশাগত চ্যালেঞ্জটি দেখিয়ে দিয়েছে : জহির উদ্দিন স্বপন ফ্যামিলি কার্ড বাস্তবায়ন ও সমন্বয় কমিটিতে অ্যাডভোকেট সালাউদ্দিন হিমেল বিসিসিতে অপারেশন বক্স ভ্যান, ডাস্টবিন ও পরিচ্ছন্নতা উপকরণ হস্তান্তর বাকেরগঞ্জে যুবকের ওপর হামলা, আট দিনেও মামলা নেয়নি পুলিশ অধ্যক্ষ মো. বেলায়েত হোসেন: একটি সার্থক জীবনের কথা স্ত্রী হত্যা মামলায় স্বামী গ্রেফতার  উজিরপুরে আইনশৃঙ্খলা সংক্রান্ত মাসিক সভা  বরিশালে ১০০ পিস ইয়াবা ও ১৪৫ গ্রাম গাঁজাসহ আটক ২  নির্বাচন সংক্রান্ত প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন  বিশিষ্ট শিক্ষাবিদ ও বীর মুক্তিযোদ্ধা বেলায়েত হোসেনের প্রথম মৃত্যুবার্ষিকী কাল, নানা কর্মসূচি গ্রহন 
  • কাঁচা আমের সন্দেশ!

    কাঁচা আমের সন্দেশ!
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    গরমে গলা ভেজাতে যেমন আমের শরবতের জুড়ি নেই, তেমন মিষ্টি মুখ করতেও কাজে লাগাতে পারেন কাঁচা আম। শরবতের পাশাপাশি কাঁচা আম দিয়ে বানাতে পারেন কাঁচা আমের সন্দেশ।

    উপকরণ

    দুধ: আধ লিটার

    লেবুর রস: দু’টেবিল চামচ

    সুজি: এক চা চামচ

    ময়দা: এক চা চামচ

    চিনি: এক কাপ

    আমা পান্না: এক কাপ

    কাঁচা আমের রস: এক কাপ

    প্রণালী

    দুধ ফুটে উঠলে আঁচ কমিয়ে লেবুর রস দিন। ছানা কেটে গেলে জল ঝরিয়ে নিন।

    জল ঝরানো ছানা সুজি ও ময়দা দিয়ে মেখে নিয়ে ছোট ছোট বলের আকারে গড়ে নিন।

    এ বার অন্য একটি পাত্রে জলের সঙ্গে চিনি মিশিয়ে ফোটাতে দিন। ফুটতে শুরু করলে ছানার বলগুলি তাতে ছেড়ে দিন।

    চমচমগুলি ফুটে উঠলে আমের রস ও আমের পান্না মিশিয়ে হাতা দিয়ে এক বার নাড়িয়ে নিন। রস ঘন হয়ে এলে নামিয়ে নিন।

    পরিবেশন করার আগে চমচমের উপর ঘন সবুজ জেলি দিয়ে পরিবেশন করুন।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ