ঢাকা বুধবার, ১৮ নভেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঘূর্ণিঝড় ‘আকভান’: উপকূলে আছড়ে পড়তে পারে ১৪৫ কিমি বেগে! বরিশাল নগর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান জিয়াউদ্দিন সিকদার জিয়াকে ফুলেল শুভেচ্ছা ওমরা পালনে সৌদিতে বিসিসি প্রশাসকের একান্ত সচিব  বরিশাল মেট্রোপলিটন পুলিশের মাসিক কল্যাণ সভা  পটুয়াখালী জেলা যুবদলের সভাপতি রুমি ও সম্পাদক রিমু  ভোলা জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা সংসদ সদস্য পদ থেকে ওসমান ফারুকের পদত্যাগ লিউকেমিয়ায় আক্রান্ত মেধাবী শিক্ষার্থী বুশরার চিকিৎসায় আর্থিক সহায়তা দিলেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী জিয়া হায়দার ও এমপি ইলেন ভূট্টো ঝালকাঠি যুবদলের দুই নেতার পদ স্থগিত বরিশালে প্রভাবশালীদের নিয়ন্ত্রণে ৩৪ পয়েন্টে চলছে অবৈধ বালু উত্তোলন
  • শিক্ষক হত্যা ও লাঞ্চনার প্রতিবাদে রাজাপুরে মানববন্ধন

    শিক্ষক হত্যা ও লাঞ্চনার প্রতিবাদে রাজাপুরে মানববন্ধন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সাভারে কলেজ শিক্ষককে হত্যা ও নড়াইল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষকে লাঞ্চিত করার প্রতিবাদে ঝালকাঠি জেলার রাজাপুরের বড়ইয়া ডিগ্রি কলেজে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

    রবিবার (০৩জুলাই) বেলা সাড়ে ১২টায় বড়ইয়া ডিগ্রি কলেজ চত্বরে অর্ধশতাধিক শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

    মানববন্ধনে বক্তব্য রাখেন বড়ইয়া ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ গাজী জসীম উদ্দীন, সাবেক সহকারী অধ্যাপক ফিরোজ আলম শরীফ, সহকারী অধ্যাপক মো. আমিনুল ইসলাম, অসীম রঞ্জন সিকদার, শ্যামল চন্দ্র পাল, প্রভাষক মিজানুর রহমান, মোস্তফা কামাল, রেজাউল ইসলাম আরিফ, ঝন্টু লাল রুদ্র, দীপক দেবনাথ, শাহরিয়ার ইমরান , বরুন বড়াল, ঠাকুর দাস, শামীম খান প্রমূখ। এছারো মানববন্ধনে কলেজের সকল শিক্ষক-কর্মচারী উপস্থিত ছিলেন।

     মানববন্ধনে বক্তারা অনতি বিলম্বে ঘটনাবলীর সাথে জড়িত দোষীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমুলক শাস্তির দাবি জানান।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ