ঢাকা বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • উজিরপুরে ৩৪০০ জেলের মাঝে ভিজিএফের চাল বিতরণ শুরু উজিরপুরে দুর্গাপূজা উপলক্ষে মতবিনিময় সভা কীর্তনখোলা নদী থেকে যুবকের মরদেহ উদ্ধার মা ছেড়ে গেছেন, দুর্ঘটনায় বাবা নিহত, হাসপাতালে কাতরাচ্ছে ছোট্ট নাঈম বরগুনায় প্রাইভেটকার–অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ, নিহত ২ পটুয়াখালীতে কলেজছাত্রকে নির্যাতনের অভিযোগে ছাত্রদল নেতা গ্রেপ্তার পায়রা বন্দরে যুক্ত হলো পাঁচ অত্যাধুনিক কার্গো হ্যান্ডলিং সরঞ্জাম বরিশালে মা ইলিশ নিধন ঠেকাতে ৮২ কিমি অভয়াশ্রমে যৌথ অভিযান বরিশালে পুলিশের বিশেষ অভিযানে মাদক ও জাল টাকাসহ গ্রেফতার ২৫ বরিশাল নগরীতে মাদক ও কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য রুখতে আকস্মিক অভিযান
  • ব্রাজিলে একদিনে করোনায় রেকর্ড ৪২১১ জনের মৃত্যু!

    ব্রাজিলে একদিনে করোনায় রেকর্ড ৪২১১ জনের মৃত্যু!
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ব্রাজিলে প্রথমবারের মতো ২৪ ঘণ্টায় রেকর্ড চার হাজার ২১১ জনের মৃত্যু হয়েছে।  একই সঙ্গে এ সময় করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৮২ হাজার ৮৬৯ জন।

    দেশটিতে এ প্রাণঘাতী ভাইরাসটির সংক্রমণের হার বাড়ছে খুবই দ্রুত। হাসপাতালগুলোতে এখন রোগীর ঠাঁই নেই। কয়েকটি শহরে চিকিৎসার জন্য অপেক্ষায় থেকে রোগী মারা যাচ্ছেন এবং অনেক জায়গায় স্বাস্থ্যব্যবস্থা ভেঙে পড়েছে।

    ইতোমধ্যে লাতিন আমেরিকার দেশটিতে তিন লাখ ৩৭ হাজারের বেশি মানুষ মারা গেছেন।  পরিসংখ্যানে যুক্তরাষ্ট্রের পরেই তাদের অবস্থান।

    কিন্তু ব্রাজিলের প্রেসিডেন্ট জাইর বলসোনারো ক্রমাগতই লকডাউনের বিরোধিতা করে যাচ্ছেন। তার যুক্তি— অর্থনৈতিকভাবে দেশ আক্রান্ত হলে এর প্রভাব ভাইরাসের চেয়ে বেশি খারাপ হবে।  এমনকি স্থানীয় কিছু কর্তৃপক্ষের জারি করা নিষেধাজ্ঞা তুলে দেওয়ার চেষ্টা করছেন তিনি।

    মঙ্গলবার বাসভবনের বাইরে সমর্থকদের উদ্দেশে বক্তৃতাকালে বলসোনারো কোয়ারেন্টিনের সমালোচনা করেন। তার মতে, নিভৃতবাসের সঙ্গে স্থুলতা ও বিষণ্নতার সংযোগ আছে, যা বেকারত্বের দিকে নিয়ে যায়।

    ব্রাজিলের এক কোটি ৩১ লাখের বেশি মানুষের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।  স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, শুধু মার্চেই ৬৬ হাজার ৫৭০ জন মানুষ মারা গেছেন, যা আগের মাসিক রেকর্ডের চেয়ে দ্বিগুণের বেশি।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ