ঢাকা বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • হিজলায়  সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার  বরিশাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ বরিশালে দিনব্যাপী দুর্নীতিবিরোধী অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ রোববার সাংবাদিক এম মিরাজের নামাজে জানাজা মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, দ্রুত উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর ভোলায় সাড়ে ১৩ লাখ টাকার নিষিদ্ধ পলিথিনসহ আটক ১ ৩ ফুটবলারসহ আর্জেন্টিনাকে কঠোর শাস্তি দিলো ফিফা
  • মোবাইলে কথা বলার সময় ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু 

    মোবাইলে কথা বলার সময় ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন


    পটুয়াখালীর গলাচিপায় মোবাইলে কথা বলার সময় ছাদ থেকে পড়ে সিজান রহমান শুভ (২১) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার সকালে ঢাকার কনফোর্ড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। নিহত শুভ পৌর এলাকার সদর রোডের বাসিন্দা রিপন মৃধার ছেলে এবং বরিশাল বিএম কলেজের দর্শন বিভাগের ২য় বর্ষের ছাত্র ছিলেন।

    নিহতের পরিবার জানায়, রোববার রাতে পৌর এলাকার ফিডার রোডের রিয়াদ হোসেন মৃধার বাসায় বন্ধুদের সঙ্গে পিকনিকে যায়।

     

    এ সময় ছাদে বন্ধুদের আড্ডার ফাঁকে মোবাইলে কথা বলার সময় ছাদ থেকে পড়ে আহত হয়। বুধবার সকালে ঢাকার কনফোর্ড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুভ মারা যায়। গলাচিপা থানার ওসি শওকত আনোয়ার জানান, অভিযোগ পেলে তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। 
     


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ