ঢাকা বুধবার, ১৯ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • এসএসসির ফলে অসন্তোষ: ৪ লাখ শিক্ষার্থীর প্রায় ১৩ লাখ খাতা চ্যালেঞ্জ গুলশান ইয়ুথ ক্লাব ইন্টার ক্লাব স্পোর্টসফেস্ট ‘উল্লাস’-২০২৬ সিজন ২ সমন্বয় সভা  বরিশালে ঘরোয়া রেস্তোরাসহ চার ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা  জনগণের সহযোগিতা ছাড়া আইনশৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়: নবাগত ডিআইজি লালমোহনে পৌরসভার ময়লা ফেলা হচ্ছে হেলিপ্যাডের উপর, দুর্গন্ধে এলাকাবাসী কুয়াকাটা সৈকতে বিস্তীর্ণ এলাকা থেকে সরে যাচ্ছে বালু, ঝুঁকিতে পুলিশ বক্স পিরোজপুরে ইয়াবাসহ গ্রাম পুলিশ গ্রেফতার ৬৯০ বন্দি এখনো পলাতক, ১৬৬ জনের তথ্য ‘খুঁজে পাচ্ছে না’ কারা কর্তৃপক্ষ কাউখালীতে নাগরিক উদ্যোগের বার্ষিক পর্যালোচনা সভা  বরিশালে জাতীয় ফলমেলা উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী
  • দিল্লিতে ৪ বাংলাদেশি গ্রেফতার

    দিল্লিতে ৪ বাংলাদেশি গ্রেফতার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভারতের রাজধানী নয়াদিল্লিতে চুরি, ডাকাতি এবং ছিনতাইয়ের অভিযোগে চার বাংলাদেশিকে গ্রেফতার করেছে দেশটির পুলিশ। দিল্লি পুলিশের অপরাধ তদন্ত শাখা সোমবার শ্রী ফোর্ট রোড এলাকা থেকে তাদের গ্রেফতার করেছে বলে খবর দিয়েছে দেশটির ইংরেজি দৈনিক হিন্দুস্তান টাইমস।

    পুলিশ বলছে, এই চোর চক্র দিল্লির বিভিন্ন এলাকায় শতাধিক চুরি, ডাকাতির সঙ্গে সংশ্লিষ্ট। গ্রেফতারকৃতরা হলেন, রফিক লস্কর, মোহাম্মদ সেলিম ওরফে সাইফরাত, আজিজুল রহমান এবং মিজানুর রহমান। গ্রেফতারের সময় তাদের কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র, দু’টি ছুরি, চারটি গুলি এবং বাড়ি ভাঙার দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। 

    পুলিশ এই চার বাংলাদেশিকে জিজ্ঞাসাবাদ করছে এবং তাদের সঙ্গে আরো কেউ জড়িত আছেন কি না তা জানার চেষ্টা করছে বলে জানিয়েছে হিন্দুস্তান টাইমস।

    দিল্লি পুলিশের অপরাধ তদন্ত শাখা বলছে, কয়েকজন চোর হাউজ খাস এলাকায় চুরির জন্য সোমবার জড়ো হন বলে খবর আসে। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল সেখানে মোতায়েন করা হয়। পরে শ্রী ফোর্ট রোডে চোর চক্রের সদস্যরা হাজির হলে পুলিশ তাদের গ্রেফতার করে।
    গ্রেফতারকৃতদের সবাই বাংলাদেশি বলে জানিয়ে পুলিশ বলছে, এই চক্রের সদস্যরা গত কয়েক বছর ধরে ভারতের বিভিন্ন প্রান্তে অবৈধভাবে বসবাস করে আসছিলেন। তারা দেশজুড়ে অপরাধ সংঘটিত করেছে। এখন পর্যন্ত তাদের বিরুদ্ধে শতাধিক চুরি, ডাকাতি এবং ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে।

    দিল্লি পুলিশ বলছে, চুরি করতে গিয়ে অনেক সময় এই চক্রের সদস্যরা গুলিবর্ষণ এবং ছুরিকাঘাত করতেন। পুলিশের নজর এড়াত তারা দিল্লির আশপাশের এলাকায় অবস্থান নেন। পুলিশের তথ্য অনুযায়ী, চক্রের সদস্যরা দিল্লি থেকে শুরু করে ফরিদাবাদ, যোধপুর, আওরঙ্গবাদ, গুলবার্গা, ভাপি, বেঙ্গালুরু, পুনে এবং মুম্বাইয়েও চুরি-ডাকাতি করতেন।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ