ঢাকা শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলক চ্যাটার্জির মৃত্যুতে বরিশাল প্রেসক্লাবের শোক সিনিয়র সাংবাদিক পুলক চ্যাটার্জির মৃত্যুতে এসএম জাকির হোসেনের শোক  বরিশালের জ্যেষ্ঠ সাংবাদিক পুলক চ্যাটার্জি আর নেই বাবুগঞ্জে ‍ইয়াবাসহ ঘরজামাই গ্রেপ্তার মুলাদীতে জুয়া খেলতে নিষেধ করায় মারধরের অভিযোগে গৃহবধূর আত্মহত্যা মেঘনার তীর ধসে নদীতে পড়ে নিখোঁজ রাকিবের মরদেহ উদ্ধার, সন্ধান মেলেনি বিজিবি সদস্যর  ভোলায় কাজ না করেই চার প্রকল্পের পুরো টাকা লোপাট সৌদি আরবকে ঘিরে ফেলছে ইরান, নতুন সংকটে মধ্যপ্রাচ্য গৌরনদীতে পৃথক দুর্ঘটনায় প্রাণ গেল দুই মোটরসাইকেল চালকের হারানো অস্ত্র উদ্ধারে ২ লাখ টাকা পুরস্কার ঘোষণা করলো র‍্যাব-৮
  • পিরোজপুরে র‌্যাবের অভিযানে মাদক ব্যবসায়ী গ্রেফতার

    পিরোজপুরে র‌্যাবের অভিযানে মাদক ব্যবসায়ী গ্রেফতার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুর থেকে বিপুল পরিমাণ গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-৮। বুধবার জেলার ইন্দুরকানি থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মোঃ জাকির হোসেন (৪৮) কুমিল্লার বুড়িচং থানার পূর্ণমতি পশ্চিম পাড়ার বাসিন্দা মোঃ আব্দুর রাজ্জাক’র পুত্র। এসময় গ্রেফতারকৃতের কাছ থেকে ১২কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। 


    বৃহস্পতিবার গণমাধ্যমে প্রেরিত খবর বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার বিকেলে ইন্দুরকানি এলাকায় অভিযান পরিচালনা করেন র‌্যাবের সদস্যরা। অভিযানের একপর্যায়ে বিকেল সোয়া ৫ টার দিকে টগরা ফেরিঘাট সংলগ্ন স্থান থেকে মোঃ জাকির হোসেন কে আটক করেন তারা। পরে জাকিরের কাছ থেকে ১২ কেজি গাঁজা উদ্ধার করা হয়।


    এ ঘটনায় র‌্যাব-৮, বরিশাল সিপিএসসি’র ডিএডি মোঃ এনামুল হক বাদী হয়ে পিরোজপুর জেলার ইন্দুরকানি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছেন।
     


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ