ঢাকা বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • উজিরপুরে ৩৪০০ জেলের মাঝে ভিজিএফের চাল বিতরণ শুরু উজিরপুরে দুর্গাপূজা উপলক্ষে মতবিনিময় সভা কীর্তনখোলা নদী থেকে যুবকের মরদেহ উদ্ধার মা ছেড়ে গেছেন, দুর্ঘটনায় বাবা নিহত, হাসপাতালে কাতরাচ্ছে ছোট্ট নাঈম বরগুনায় প্রাইভেটকার–অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ, নিহত ২ পটুয়াখালীতে কলেজছাত্রকে নির্যাতনের অভিযোগে ছাত্রদল নেতা গ্রেপ্তার পায়রা বন্দরে যুক্ত হলো পাঁচ অত্যাধুনিক কার্গো হ্যান্ডলিং সরঞ্জাম বরিশালে মা ইলিশ নিধন ঠেকাতে ৮২ কিমি অভয়াশ্রমে যৌথ অভিযান বরিশালে পুলিশের বিশেষ অভিযানে মাদক ও জাল টাকাসহ গ্রেফতার ২৫ বরিশাল নগরীতে মাদক ও কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য রুখতে আকস্মিক অভিযান
  • ৩০ বছর পর

    নখ কাটলেন সবচেয়ে লম্বা নখের অধিকারী নারী

     নখ কাটলেন সবচেয়ে লম্বা নখের অধিকারী নারী
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ছোটবেলা থেকেই নখগুলো প্রিয় ছিল তার। নানা রঙে সেগুলো রাঙিয়ে রাখতেন। সেগুলোর পরিচর্যাতেও অনেক সময় ব্যয় হতো। প্রায় ৩০ বছর নখ কাটেননি তিনি। ২০১৭ সালে লম্বা নখের জন্য গিনেজ বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে নামও লিখিয়েছিলেন তিনি। তখন নখের দৈর্ঘ্য ছিল ১৯ ফুট। অবশেষে নখগুলো কেটেছেন যুক্তরাষ্ট্রের টেক্সাসের বাসিন্দা আয়ান্না উইলিয়ামস। সম্প্রতি কাটার সময় নখের দৈর্ঘ্য ছিল ২৪ ফুট .৭ ইঞ্চি।

    আয়ান্নার নখগুলো রিপিলস বিলিভ ইট অর নটের ফ্লোরিডা মিউজিয়ামে সংরক্ষণ করা হবে। আয়ান্না ডাক্তারের কাছে গিয়ে ইলেকট্রিক করাতের মাধ্যমে নখ কেটেছেন।

    আয়ান্না বলেন, ‘জানি ওদের খুব মিস করব। কিন্তু আমি ক্লান্ত হয়ে পড়েছিলাম। নখসহ কিংবা নখ ছাড়া আমি রানিই থাকব। আমার নখ আমাকে তৈরি করেনি, আমি তাদের করেছি। এত বড় নখ নিয়ে আমার চলাফেরায় অনেক কষ্ট হতো। অনেক সতর্ক থাকতে হতো। তাই ভেঙে যাওয়ার চেয়ে কেটে ফেলা ভালো মনে করেছি।’


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ