ঢাকা শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • দিল্লিতে পতাকা মিছিলের আগে আটক সিজেপির অভিজিৎ দীপকে ‘চাঁদাবাজির প্রশ্নে যদি কোনো সমস্যা থাকে, হয় আপনি থাকবেন না হয় চাঁদাবাজ থাকবে’ গৌরনদীতে যাত্রীবাহী বাসের চাপায় কাতার প্রবাসী নিহত দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আইন-শৃঙ্খলা ডিউটিতে নিযুক্ত পুলিশ সদস্যদের ব্রিফিং প্যারেড  বরিশালে গার্ডিয়ান লাইফের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাত শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে পৌনে ৬ কোটি টাকা বরাদ্দ ঢাবির সিনেট নির্বাচন: বরিশালে স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ববি উপাচার্য বরিশালে রাতে হাতেম আলী কলেজে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত অধ্যক্ষ বরিশালে বিশ্ববিদ্যালয়ের জমি এখন প্লট বাণিজ্য! বরিশালে শংকর মাঠ পরিদর্শনে বিভাগীয় কমিশনার
  • মালয়েশিয়ায় ১০২ বাংলাদেশি আটক

    মালয়েশিয়ায় ১০২ বাংলাদেশি আটক
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    মালয়েশিয়ায় ১০২ বাংলাদেশিসহ ৩০৯ জন অবৈধ অভিবাসীকে আটক করা হয়েছে। সোমবার (২১ জুন) ভোরে সেলাঙ্গর প্রদেশের মুকিম, ডেংকিল এলাকার একটি কনস্ট্রাকশন সাইডে  অভিবাসন বিভাগের অভিযানে তাদের আটক করা হয়। 

    আটকদের মধ্যে ২৮০ জন পুরুষ এবং ২৯ জন নারী। এদের মধ্যে ১০২ জন বাংলাদেশি, ১৯৩ জন ইন্দোনেশিয়া, ৮ জন মিয়ানমার (রোহিঙ্গা), ৪ জন ভিয়েতনাম ও দুইজন ভারতের নাগরিক রয়েছেন। এদের বয়স ২০-৫০ বছরের মধ্যে। খবর নিউ স্ট্রেইটস টাইমসের

    অভিবাসন বিভাগের মহাপরিচালক দাতুক খায়রুল দাযাইমি দাউদ জানান, ১৮৯ জন কর্মকর্তাদের স্বমন্বয়ে এ অভিযান পরিচালনা করা হয়। ৭১৫ জন অভিবাসী আটকের পর কাগজপত্র যাচাই-বাছাই শেষে ৩০৯ জন অভিবাসীকে আটক করে ইমিগ্রেশন পুলিশ।

    তিনি জানান, স্থানীয় জনগণের কাছ থেকে অভিযোগ পেয়ে গোপনে অভিযান পরিচালনা করা হয়। মুভমেন্ট কন্ট্রোল অর্ডার (পিকেপি) লকডাউন এবং স্ট্যান্ডার্ড অপারেটিং পদ্ধতি (এসওপি) বিধিনিষেধ না মেনে, অস্বাস্থ্যকর পরিবেশে গাদাগাদি করে থাকছেন অভিবাসীরা।

    দাউদ জানান, আটকদের প্রথমে করোনা টেস্ট করা হবে। পরে তাদের সেমেনিয়াহ ডিটেনশন সেন্টারে পাঠানো হবে। এরপর তদন্ত করা হবে।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ