ঢাকা বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • উজিরপুরে ৩৪০০ জেলের মাঝে ভিজিএফের চাল বিতরণ শুরু উজিরপুরে দুর্গাপূজা উপলক্ষে মতবিনিময় সভা কীর্তনখোলা নদী থেকে যুবকের মরদেহ উদ্ধার মা ছেড়ে গেছেন, দুর্ঘটনায় বাবা নিহত, হাসপাতালে কাতরাচ্ছে ছোট্ট নাঈম বরগুনায় প্রাইভেটকার–অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ, নিহত ২ পটুয়াখালীতে কলেজছাত্রকে নির্যাতনের অভিযোগে ছাত্রদল নেতা গ্রেপ্তার পায়রা বন্দরে যুক্ত হলো পাঁচ অত্যাধুনিক কার্গো হ্যান্ডলিং সরঞ্জাম বরিশালে মা ইলিশ নিধন ঠেকাতে ৮২ কিমি অভয়াশ্রমে যৌথ অভিযান বরিশালে পুলিশের বিশেষ অভিযানে মাদক ও জাল টাকাসহ গ্রেফতার ২৫ বরিশাল নগরীতে মাদক ও কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য রুখতে আকস্মিক অভিযান
  • আরও ভয়ঙ্কর করোনা, ২৪ ঘণ্টায় কেড়ে নিল ১৪ হাজার প্রাণ

    আরও ভয়ঙ্কর করোনা, ২৪ ঘণ্টায় কেড়ে নিল ১৪ হাজার প্রাণ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বিশ্বজুড়ে ক্রমেই ভয়ঙ্কর হয়ে উঠছে প্রাণঘাতী করোনাভাইরাস। এর ছোবলে একদিনে আরও ১৪ হাজারের কাছাকাছি মানুষের মৃত্যু হয়েছে। গেল ফেব্রুয়ারির পর যা রেকর্ড। তাতে, মোট প্রাণহানি ২৯ লাখ ১৪ হাজার ছাড়াল।

    একদিন বিরতির পর ব্রাজিল আবারও ২৪ ঘণ্টায় (বৃহস্পতিবার) ৪ হাজারের ওপর মৃত্যু দেখল। দেশটিতে নতুনভাবে শনাক্ত হয়েছেন ৮৯ হাজারের ওপর সংক্রমণ। তবে, দৈনিক ভাইরাস শনাক্তের শীর্ষে এখনও ভারত। বৃহস্পতিবারও এক লাখ ৩২ হাজারের বেশি মানুষের দেহে মিলেছে  করোনাভাইরাস। দেশটিতে মৃত্যুবরণ করেছে ৮ শতাধিক মানুষ; যা গেল অক্টোবরের পর সর্বোচ্চ দৈনিক প্রাণহানি। 

    এদিন ৯৭১ জনের মৃত্যু দেখেছে যুক্তরাষ্ট্র, করোনায় ৯৫৪ জন মারা গেছে পোল্যান্ডেও। ৬’শর কাছাকাছি মৃত্যুবরণ করেছে মেক্সিকোয়। এদিকে, দিনে ৫শ’র মতো প্রাণহানি দেখল ইতালি, চার’শর কাছাকাছি প্রাণহানি ফ্রান্স ও রাশিয়ায়।

    বৃহস্পতিবার ৭ লাখ ৩৩ হাজার মানুষের শরীরে শনাক্ত হয়েছে করোনাভাইরাস। বিশ্বে মোট সংক্রমিত পৌনে ১৪ কোটির মতো মানুষ।


    /ইই
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ