ঢাকা বুধবার, ১৯ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • এসএসসির ফলে অসন্তোষ: ৪ লাখ শিক্ষার্থীর প্রায় ১৩ লাখ খাতা চ্যালেঞ্জ গুলশান ইয়ুথ ক্লাব ইন্টার ক্লাব স্পোর্টসফেস্ট ‘উল্লাস’-২০২৬ সিজন ২ সমন্বয় সভা  বরিশালে ঘরোয়া রেস্তোরাসহ চার ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা  জনগণের সহযোগিতা ছাড়া আইনশৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়: নবাগত ডিআইজি লালমোহনে পৌরসভার ময়লা ফেলা হচ্ছে হেলিপ্যাডের উপর, দুর্গন্ধে এলাকাবাসী কুয়াকাটা সৈকতে বিস্তীর্ণ এলাকা থেকে সরে যাচ্ছে বালু, ঝুঁকিতে পুলিশ বক্স পিরোজপুরে ইয়াবাসহ গ্রাম পুলিশ গ্রেফতার ৬৯০ বন্দি এখনো পলাতক, ১৬৬ জনের তথ্য ‘খুঁজে পাচ্ছে না’ কারা কর্তৃপক্ষ কাউখালীতে নাগরিক উদ্যোগের বার্ষিক পর্যালোচনা সভা  বরিশালে জাতীয় ফলমেলা উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী
  • ধর্ষণ বিতর্কে

    ইমরান খানের সাবেক স্ত্রীর বিস্ফোরক মন্তব্য

    ইমরান খানের সাবেক স্ত্রীর বিস্ফোরক মন্তব্য
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

     

    ‘ধর্ষণের জন্য নারীর পোশাক দায়ী’ ধর্ষণের কারণ,’- পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের এমন মন্তব্যে দেশটেতে তোলপাড় চলছে। নারী ও মানবাধিকার কর্মীরা ইমরানকে তুলোধুনো করছেন। তাদের সঙ্গে সুর মিলিয়ে ইমরান খানকে প্রথম ধুয়ে দিয়েছিলেন তার সাবেক স্ত্রী জেমিমা গোল্ডস্মিথ। 

    এবার ইমরান খানকে একহাত নিয়েলেন তার আরেক সাবেক স্ত্রী রেহাম খান। তিনি বলেছেন, ইমরান যত কম কথা বললেন তত সবার জন্য মঙ্গল।  বৃহস্পতিবার টুইটে তিনি একথা লেখেন।

    বিবিসির সাবেক সংবাদ পাঠিকা রেহাম খান ইমরান খানের মন্তব্যের বিষয়ে বৃটিশ দৈনিক ডেইলি মেইলের সঙ্গেও কথা বলেছেন। তিনি সাবেক স্বামীকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন। তিনি ইমরানকে ভণ্ড, যোচ্চুর আখ্যা দিয়েছেন। সেই সঙ্গে জনসমক্ষে ক্ষমা চাওয়ারও আহ্বান জানিয়েছেন।  তিনি ইমরানকে ‘প্রমাণহীন ক্ষমা চাওয়া ধর্ষক’ বলেও মন্তব্য করেন। 
    রেহাম খান জানান, নারী ইস্যুতে ইমরান সব সময়েই ধরাছোঁয়ার বাইরে। তিনি সুচতুরভাবে নারীসঙ্গ দিয়েছেন। খান তার পারিবারিক পদবি। 
    ইমরানের খানের সঙ্গে বিয়েবন্ধনে আবদ্ধ হওয়ার পর তার নামের শেষে খান যোগ হয়নি।  রেহামের মূল্যায়ন ইমরান খান আদর্শ পুরুষ নন।  স্বামী হিসেবে তিনি ব্যর্থ। 

    তিনি ধর্ষণ নিয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রীর মন্তব্যকে অগ্রহণযোগ্য উল্লেখ করে বলেন, এটি (ইমরানের মন্তব্য) ধর্ষকের ক্ষমা চাওয়ার মতোই বিষয়। 

    ইমরান খান রক্ষণশীল পাকিস্তানে ভোটের রাজনীতিতে সুবিধা করতে ধর্ম বিশেষ করে ইসলামকে ব্যবহার করেছেন বলে অভিযোগ রেহাম খানের।  অথচ তিনি দুই দুটি বিচ্ছেদ ঘটিয়েছেন।

    এর আগে ইমরানের আরেক সাবেক স্ত্রী জেমিমা গোল্ডস্মিথ কোরআনের আয়াতের উদ্ধৃতি দিয়ে ইমরান খানের বক্তব্যের সমালোচনা করেন। জেমিমার বক্তব্যকে সমর্থন করেছেন রেহামও।

    কোরআনের একটি আয়াতের রেফারেন্স দিয়ে জেমিমা বলেছিলেন, কোরআনে পুরুষদের চক্ষু ও বিশেষ অঙ্গ সংযত রাখার নির্দেশ দেওয়া হয়েছে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ