ঢাকা বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • উজিরপুরে ৩৪০০ জেলের মাঝে ভিজিএফের চাল বিতরণ শুরু উজিরপুরে দুর্গাপূজা উপলক্ষে মতবিনিময় সভা কীর্তনখোলা নদী থেকে যুবকের মরদেহ উদ্ধার মা ছেড়ে গেছেন, দুর্ঘটনায় বাবা নিহত, হাসপাতালে কাতরাচ্ছে ছোট্ট নাঈম বরগুনায় প্রাইভেটকার–অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ, নিহত ২ পটুয়াখালীতে কলেজছাত্রকে নির্যাতনের অভিযোগে ছাত্রদল নেতা গ্রেপ্তার পায়রা বন্দরে যুক্ত হলো পাঁচ অত্যাধুনিক কার্গো হ্যান্ডলিং সরঞ্জাম বরিশালে মা ইলিশ নিধন ঠেকাতে ৮২ কিমি অভয়াশ্রমে যৌথ অভিযান বরিশালে পুলিশের বিশেষ অভিযানে মাদক ও জাল টাকাসহ গ্রেফতার ২৫ বরিশাল নগরীতে মাদক ও কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য রুখতে আকস্মিক অভিযান
  • করোনার বিধি ভঙ্গ

    নরওয়ের প্রধানমন্ত্রীকে জরিমানা!

     নরওয়ের প্রধানমন্ত্রীকে জরিমানা!
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন


    করোনার বিধিনিষেধ ভঙ্গ করে পারিবারিকভাবে নিজের ৬০তম জন্মদিনের অনুষ্ঠান পালন করেছিলেন নরওয়ের প্রধানমন্ত্রী আর্না সোলবার্গ। এ ঘটনায় নরওয়ের প্রধানমন্ত্রীকে জরিমানা করেছে দেশটির পুলিশ। পরে অবশ্য এ ঘটনায় ক্ষমাও চেয়েছেন নরওয়ের প্রধানমন্ত্রী।

    শুক্রবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান দেশটির পুলিশপ্রধান ওলে সায়েভেরুদ। 

    গত ফেব্রুয়ারি মাসের শেষ দিকে একটি পাহাড়ি রিসোর্টে ওই পারিবারিক অনুষ্ঠানের আয়োজন করেছিলেন প্রধানমন্ত্রী। এতে ১৩ জন ব্যক্তি অংশগ্রহণ করেছিলেন। দেশটিতে করোনার কারণে ১০ জনের বেশি জমায়েত নিষিদ্ধ। তিনি করোনার বিধিনিষেধ ভঙ্গ করায় ২০ হাজার নরওয়েজিয়ান ক্রোন বা ১ হাজার ৭১৩ ইউরো জরিমানা করে পুলিশ। 

    পুলিশ বলছে, এ ধরনের ঘটনায় সাধারণত জরিমানা করা হয় না। করোনার বিধিনিষেধ আরোপের ক্ষেত্রে সরকারি দায়িত্বের অগ্রভাগে রয়েছেন প্রধানমন্ত্রী। কিন্তু তিনিই বিধি ভাঙছেন। এ জন্য তাকে জরিমানা করা হয়েছে।

    আর্না সোলবার্গ নরওয়ের দুই মেয়াদের প্রধানমন্ত্রী।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ