ঢাকা রবিবার, ০২ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালের চরকাউয়া থেকে ৬ রুটে বাস ধর্মঘট, ভোগান্তিতে যাত্রীরা বিএনপি নেত্রী নাসরীনের পিতাকে হাসপাতালে দেখতে গেলেন ‍এমপি মজিবর রহমান সরোয়ার  ২৩ লাখের চেক ডিজঅনার মামলায় সেই সাহেদের ১ বছরের কারাদণ্ড ৭০ টাকা বেড়ে বারো কেজি এলপিজির দাম হলো ১৫৯৮  সামাজিক মাধ্যমে কারাগারের ছবি-ভিডিও প্রচার, বরিশালসহ ৫০ কারারক্ষীকে তলব হামলার শিকার হতে পারে পুলিশের যানবাহন, সতর্কতা জারি করল সদর দপ্তর বরিশাল সিভিল সার্জন কার্যালয়ে তালা, ডা. মনিরুজ্জামানকে স্ট্যান্ড রিলিজ ভোরের সংবাদ বাহকের মুখে হাসি ফুটালো মানবিক সাজ্জাদ পারভেজ  বরিশালে বিভাগীয় নারী সম্মেলন অনুষ্ঠিত  বরিশাল ক্লাবের সভাপতি নির্বাচিত হলেন মজিবর রহমান সরোয়ার 
  • ঝালকাঠি পৌরসভার মেয়র ও কাউন্সিলরদের শপথ গ্রহণ 

    ঝালকাঠি পৌরসভার মেয়র ও কাউন্সিলরদের শপথ গ্রহণ 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    দ্বিতীয় বারের মতো শপথ নিলেন ঝালকাঠি পৌরসভার মেয়র মো. লিয়াকত আলী তালুকদার। বৃহস্পতিবার বিকেলে বরিশাল বিভাগীয় কমিশনারের কার্যালয়ে শপথ গ্রহণ করেন তিনি। একই সঙ্গে নবনির্বাচিত ১২ জন কাউন্সিলরও শপথ গ্রহণ করেন। 

    তাদের শপথ বাক্য পাঠ করান বরিশাল বিভাগীয় কমিশনার মো. সাইফুল হাসান বাদল।  

    শপথ গ্রহণ অনুষ্ঠান পরিচালনা করেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার মো. আব্দুর রাজ্জাক। মেয়র ছাড়াও অন্য যারা শপথ নিলেন, তাঁরা হলেন ১ নম্বর ওয়ার্ডে কাউন্সিল রেজাউল করিম জাকির, ২ নম্বর ওয়ার্ডের হাফিজ আল মাহমুদ, ৩ নম্বর ওয়ার্ডের শাহ মো. আল আমীন,  ৪ নম্বর ওয়ার্ডের মো. কামাল শরীফ,  ৫ নম্বর ওয়ার্ডের  তরুণ কর্মকার, ৬ নম্বর ওয়ার্ডের আব্দুল কুদ্দুস, ৭ নম্বর ওয়ার্ডের মো. হুমায়ুন কবীর খান, ৮ নম্বর ওয়ার্ডের মো. হাবিবুর রহমান হাবিল, ৯ নম্বর ওয়ার্ডের  মো. হুমায়ুন কবির সাগর, সংরক্ষিত ওয়ার্ডের নারী  কাউন্সিলর তাসলিমা বেগম, সাবিনা ইয়াসমিন ও মালা বেগম।  শপথ অনুষ্ঠানে  জেলা আওয়ামী লীগ সভাপতি সরদার মো. শাহ আলম. সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির, ঝালকাঠি প্রেসক্লাব সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আক্কাস সিকদার, সাবেক সভাপতি মু. আব্দুর রশীদ উপস্থিত ছিলেন।

     

    শপথ গ্রহণ শেষে মেয়র কাউন্সিলরদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান বিভাগীয় কমিশনার সাইফুল হাসান বাদল।
     


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ