ঢাকা বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • উজিরপুরে ৩৪০০ জেলের মাঝে ভিজিএফের চাল বিতরণ শুরু উজিরপুরে দুর্গাপূজা উপলক্ষে মতবিনিময় সভা কীর্তনখোলা নদী থেকে যুবকের মরদেহ উদ্ধার মা ছেড়ে গেছেন, দুর্ঘটনায় বাবা নিহত, হাসপাতালে কাতরাচ্ছে ছোট্ট নাঈম বরগুনায় প্রাইভেটকার–অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ, নিহত ২ পটুয়াখালীতে কলেজছাত্রকে নির্যাতনের অভিযোগে ছাত্রদল নেতা গ্রেপ্তার পায়রা বন্দরে যুক্ত হলো পাঁচ অত্যাধুনিক কার্গো হ্যান্ডলিং সরঞ্জাম বরিশালে মা ইলিশ নিধন ঠেকাতে ৮২ কিমি অভয়াশ্রমে যৌথ অভিযান বরিশালে পুলিশের বিশেষ অভিযানে মাদক ও জাল টাকাসহ গ্রেফতার ২৫ বরিশাল নগরীতে মাদক ও কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য রুখতে আকস্মিক অভিযান
  • চাঁদে হাঁটবেন একজন কৃষ্ণাঙ্গ

    চাঁদে হাঁটবেন একজন কৃষ্ণাঙ্গ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    প্রথমবারের মতো চাঁদে হাঁটতে যাচ্ছেন কোনও কৃষ্ণাঙ্গ ব্যক্তি। মার্কিন যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা ‘নাসা’র পরবর্তী চন্দ্রাভিযান ‘মিশন আর্টেমিস’-এ তিনি চাঁদে যাবেন। সেইসঙ্গে এবারই প্রথম চাঁদের বুকে হাঁটবেন একজন নারী মহাকাশচারী।

    এ তথ্য জানিয়েছেন নাসার তদারকি অ্যাডমিনিস্ট্রেটর স্টিভ জারসিজ্ক। তিনি বলেছেন, ‘৫ দশক পর আবারও যে চন্দ্রাভিযান শুরু করতে যাচ্ছে নাসা, তাতে চাঁদের বুকে হাঁটবেন চারজন মহাকাশচারী। তাদের মধ্যে একজন নারী। আরেকজন কৃষ্ণাঙ্গ।’

    আর্টেমিসসহ বিভিন্ন ধরনের মহাকাশ ও পৃথিবী সংক্রান্ত গবেষণায় আগামী অর্থবর্ষে নাসার জন্য ব্যয় বরাদ্দের প্রস্তাব শুক্রবার কংগ্রেসে পেশ করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন।

    নাসার আপাতত লক্ষ্য, ২০২৪ সালের মধ্যে চাঁদে ফের মানুষ পাঠানো। 

    ১৯৬৯-এর জুলাই থেকে ১৯৭২-এর ডিসেম্বর পর্যন্ত নাসার বিভিন্ন মিশনে মোট ১২ জন মহাকাশচারী হেঁটেছেন চাঁদের বুকে। চাঁদের বুকে শেষ যে মহাকাশচারী হেঁটেছিলেন তার নাম ইউজিন কারনান। তিনি ছিলেন নাসার ‘অ্যাপোলো-১৭’ মিশনের কম্যান্ডার। ১৯৭২ সালের ১৪ ডিসেম্বর তিনি চাঁদে যান।

    ১৯৬৯ সালের ২০ জুলাই প্রথম চাঁদের বুকে পা পড়েছিল মানুষের। তখন হেঁটেছিলেন নাসার ‘অ্যাপোলো-১১’ মিশনের দুই মহাকাশচারী নিল আর্মস্ট্রং এবং বাজ অলড্রিন। চাঁদে প্রথম পা ছুঁইয়েছিলেন আর্মস্ট্রং। তার ২০ মিনিট পরে পা ফেলেছিলেন অলড্রিন।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ