ঢাকা বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • উজিরপুরে ৩৪০০ জেলের মাঝে ভিজিএফের চাল বিতরণ শুরু উজিরপুরে দুর্গাপূজা উপলক্ষে মতবিনিময় সভা কীর্তনখোলা নদী থেকে যুবকের মরদেহ উদ্ধার মা ছেড়ে গেছেন, দুর্ঘটনায় বাবা নিহত, হাসপাতালে কাতরাচ্ছে ছোট্ট নাঈম বরগুনায় প্রাইভেটকার–অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ, নিহত ২ পটুয়াখালীতে কলেজছাত্রকে নির্যাতনের অভিযোগে ছাত্রদল নেতা গ্রেপ্তার পায়রা বন্দরে যুক্ত হলো পাঁচ অত্যাধুনিক কার্গো হ্যান্ডলিং সরঞ্জাম বরিশালে মা ইলিশ নিধন ঠেকাতে ৮২ কিমি অভয়াশ্রমে যৌথ অভিযান বরিশালে পুলিশের বিশেষ অভিযানে মাদক ও জাল টাকাসহ গ্রেফতার ২৫ বরিশাল নগরীতে মাদক ও কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য রুখতে আকস্মিক অভিযান
  • সৌদিতে রোজা শুরু মঙ্গলবার

    সৌদিতে রোজা শুরু মঙ্গলবার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সৌদি আরবের আকাশে রোববার (১১ এপ্রিল) মাহে রমজানের চাঁদ দেখা যায়নি। আজ ৩০ দিন পূর্ণ হবে শাবান মাসের। অর্থাৎ আগামীকাল (১৩ এপ্রিল) থেকে সৌদি আরবে শুরু হবে মাহে রমজান।

    রোববার আরব আমিরাতের ইংরেজি দৈনিক খালিজ টাইমসের এক প্রতিবদেনে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, সৌদি আরবের চাঁদ দেখা কমিটি রোববার সন্ধ্যায় দেশটির কোথাও রমজান মাসের চাঁদ দেখা যায়নি বলে জানিয়েছে।

    মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবের মতো সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, ওমান, মিসর, মালয়েশিয়া, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া এবং সিঙ্গাপুরেও মঙ্গলবার থেকে রোজা শুরু হবে।

    সাধারণত সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর একদিন পর বাংলাদেশের আকাশে চাঁদ দেখা যায়। ফলে বাংলাদেশে রোজা ও ঈদ পালন হয় মধ্যপ্রাচ্যের দেশগুলোর পরদিনই।

    খালিজ টাইমস বলছে, খালি চোখে চাঁদ দেখার জন্য রোববার সৌদি আরবের চাঁদ দেখা কমিটি বৈঠকে বসেছিল। চাঁদ দেখা না যাওয়ায় চাঁদ দেখা কমিটি মঙ্গলবার (১৩ এপ্রিল) থেকে রোজা শুরুর ঘোষণা দিয়েছে।

    এর আগে দেশটির সুপ্রিম কোর্ট দেশের সব মানুষকে দেশের যেকোনো স্থানে থেকে চাঁদ দেখার জন্য আহ্বান জানান। যদি কেউ চাঁদ দেখতে পান তাহলে নিকটস্থ যে কোনো আদালতে গিয়ে তা জানানোর অনুরোধও করা হয়।
     


    /ইই
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ