ঢাকা বুধবার, ১৯ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • উদ্বোধনের দুই মাসেই বেহাল ৭৫ লাখের সড়ক, উঠছে পিচ-পাথর ট্রাফিক কার্যালয় পরিদর্শনে বিএমপি কমিশনার এসএসসির ফলে অসন্তোষ: ৪ লাখ শিক্ষার্থীর প্রায় ১৩ লাখ খাতা চ্যালেঞ্জ গুলশান ইয়ুথ ক্লাব ইন্টার ক্লাব স্পোর্টসফেস্ট ‘উল্লাস’-২০২৬ সিজন ২ সমন্বয় সভা  বরিশালে ঘরোয়া রেস্তোরাসহ চার ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা  জনগণের সহযোগিতা ছাড়া আইনশৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়: নবাগত ডিআইজি লালমোহনে পৌরসভার ময়লা ফেলা হচ্ছে হেলিপ্যাডের উপর, দুর্গন্ধে এলাকাবাসী কুয়াকাটা সৈকতে বিস্তীর্ণ এলাকা থেকে সরে যাচ্ছে বালু, ঝুঁকিতে পুলিশ বক্স পিরোজপুরে ইয়াবাসহ গ্রাম পুলিশ গ্রেফতার ৬৯০ বন্দি এখনো পলাতক, ১৬৬ জনের তথ্য ‘খুঁজে পাচ্ছে না’ কারা কর্তৃপক্ষ
  • বুধবার মঙ্গলের আকাশে উড়বে প্রথম হেলিকপ্টার

    বুধবার মঙ্গলের আকাশে উড়বে প্রথম হেলিকপ্টার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    শেষ ধাপের পরীক্ষায় সব কিছু ঠিকঠাক চলেনি। এই প্রথম অন্য কোনও গ্রহে সভ্যতার হেলিকপ্টার উড়ানোর স্বপ্ন তাই দুই দিনের জন্য থমকে গেল।

    সোমবার (১২ এপ্রিল) এর পরিবর্তে বুধবার (১৩ এপ্রিল) রাত বা বৃহস্পতিবার (১৪ এপ্রিল) ভোরে লাল গ্রহ মঙ্গলের আকাশে প্রথম হেলিকপ্টার ‘ইনজেন্যুইটি’ উড়ানো হতে পারে- এমনটাই জানাল নাসা।

    মাস দু’য়েক আগে ১৯ ফেব্রুয়ারি গভীর রাতে মঙ্গলের বুকে পা ছুঁইয়েছিল আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থা নাসা’র ল্যান্ডার। তার শরীর থেকে বেরিয়ে পড়েছিল রোভার পারসিভের‌্যান্স। 

    তারপর সপ্তাহখানেক আগে মঙ্গলের বুকে হেলিকপ্টার ইনজেন্যুইটিকেও সফল ভাবে নামাতে পেরেছিল নাসা। দেখে নেওয়া হয়েছিল লাল গ্রহের হাড়জমানো ঠাণ্ডায় ইনজেন্যুইটির যন্ত্রাংশগুলো কার্যকর থাকে কি না। সেই পরীক্ষাতেও উতরে যায় মঙ্গলে পাঠানো সভ্যতার প্রথম হেলিকপ্টার।

    কিন্তু পরীক্ষার শেষ ধাপটাই ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ। হেলিকপ্টারের মাথার উপরে থাকা ৪ টি রোটর ব্লেড (পাখা) ঠিক ভাবে প্রয়োজনীয় গতিবেগে একে অন্যের বিপরীত দিকে ঘুরতে পারছে কি না, সেটাই পরখ করে দেখতে চেয়েছিল নাসা। সেই পরীক্ষা মাঝপথেই বন্ধ করে দিতে হয়েছে।

    নাসা ওই গুরুত্বপূর্ণ পরীক্ষাটি চালায় শুক্রবার। ২ জোড়া রোটর ব্লেডের একে অন্যের বিপরীত দিকে ঘোরার কথা ছিল মিনিটে আড়াই হাজার বার। পৃথিবীতে কোনও হেলিকপ্টারের রোটর ব্লেড যে গতিবেগে ঘোরে তার প্রায় ৮ গুণ। এই গতিবেগে রোটর ব্লেডগুলো ঘুরতে না পারলে ৪ পাউন্ড ওজনের হেলিকপ্টার ইনজেন্যুইটির পক্ষে মঙ্গলের আকাশে ওড়া বিপজ্জনক হতে পারে।

    কারণ, মঙ্গলের বায়ুমণ্ডল খুবই পাতলা। পৃথিবীর বায়ুমণ্ডলের মাত্র ১ শতাংশ। মঙ্গলের বুক থেকে উপরের দিকে হাঁটা সম্ভব হলে ১০০ মিটার উচ্চতাতেই শেষ হয়ে যায় লাল গ্রহের বায়ুমণ্ডল। ফলে, এভারেস্টের ৩ গুণ উচ্চতায় উড়তে গেলে কোনও হেলিকপ্টারের রোটর ব্লেডগুলির যে গতিবেগে ঘোরার প্রয়োজন, মঙ্গলের আকাশে উড়তে গেলে ইনজেন্যুইটির রোটর ব্লেডগুলোরও সেই গতিবেগ দরকার। মঙ্গলে ১ মাসে ৫ বার আকাশে ওড়ার কথা ইনজেন্যুইটির।


    /ইই
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ