ঢাকা বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • উজিরপুরে ৩৪০০ জেলের মাঝে ভিজিএফের চাল বিতরণ শুরু উজিরপুরে দুর্গাপূজা উপলক্ষে মতবিনিময় সভা কীর্তনখোলা নদী থেকে যুবকের মরদেহ উদ্ধার মা ছেড়ে গেছেন, দুর্ঘটনায় বাবা নিহত, হাসপাতালে কাতরাচ্ছে ছোট্ট নাঈম বরগুনায় প্রাইভেটকার–অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ, নিহত ২ পটুয়াখালীতে কলেজছাত্রকে নির্যাতনের অভিযোগে ছাত্রদল নেতা গ্রেপ্তার পায়রা বন্দরে যুক্ত হলো পাঁচ অত্যাধুনিক কার্গো হ্যান্ডলিং সরঞ্জাম বরিশালে মা ইলিশ নিধন ঠেকাতে ৮২ কিমি অভয়াশ্রমে যৌথ অভিযান বরিশালে পুলিশের বিশেষ অভিযানে মাদক ও জাল টাকাসহ গ্রেফতার ২৫ বরিশাল নগরীতে মাদক ও কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য রুখতে আকস্মিক অভিযান
  • যুক্তরাষ্ট্রে তিন শিশুকে গলা কেটে হত্যা করলেন মা!

    যুক্তরাষ্ট্রে তিন শিশুকে গলা কেটে হত্যা করলেন মা!
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    নিজের তিন শিশু সন্তানকে গলা কেটে হত্যা করেছেন এক মা। ঘটনাটি ঘটেছে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে। এ ঘটনায় লিলিয়ান ক্যারিলিও (৩০) নামে ওই মাকে পালিয়ে যাওয়ার সময় গ্রেফতার করেছে সিটি ‍পুলিশ।  

    শনিবার (১০ এপ্রিল) লস অ্যাঞ্জেলেস টাইমসের একটি প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

    প্রতিবেদনে বলা হয়, লস অ্যাঞ্জেলস শহর থেকে ২০০ মাইল দূরে তুলারে কাউন্টি এলাকার একটি বাসা থেকে তিন শিশুর ক্ষতবিক্ষত মৃতদেহ উদ্ধার করে পুলিশ। 

    ওই তিন শিশুর বয়স যথাক্রমে ৩ বছর, ২ বছর ও ৬ মাস। তাদের মধ্যে দুজন কন্যা ও একজন ছেলে শিশু। শিশুগুলোর নানি কাজ থেকে বাসায় ফিরে নিজের মেয়েকে ঘরে পাননি। তবে তিনটি শিশুকে তিনি রক্তাক্ত অবস্থায় মৃত দেখতে পান। পরে তিনি পুলিশকে বিষয়টি জানান।

    পুলিশ জানায়, নিহত শিশুদের মা লিলিয়ান ক্যারিলিও ঘটনার পর গাড়ি চালিয়ে পালিয়ে যাচ্ছিলেন। ঘটনাস্থল থেকে প্রায় এক শ মাইল দূরে নিজের গাড়ি রেখে অন্য একটি গাড়ি ছিনতাই করেন লিলিয়ান। পরে ধাওয়া করে ছিনতাই করা গাড়িসহ লিলিয়ানকে গ্রেফতার করেছে পুলিশ।


    /ইই
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ