ঢাকা বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • উজিরপুরে ৩৪০০ জেলের মাঝে ভিজিএফের চাল বিতরণ শুরু উজিরপুরে দুর্গাপূজা উপলক্ষে মতবিনিময় সভা কীর্তনখোলা নদী থেকে যুবকের মরদেহ উদ্ধার মা ছেড়ে গেছেন, দুর্ঘটনায় বাবা নিহত, হাসপাতালে কাতরাচ্ছে ছোট্ট নাঈম বরগুনায় প্রাইভেটকার–অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ, নিহত ২ পটুয়াখালীতে কলেজছাত্রকে নির্যাতনের অভিযোগে ছাত্রদল নেতা গ্রেপ্তার পায়রা বন্দরে যুক্ত হলো পাঁচ অত্যাধুনিক কার্গো হ্যান্ডলিং সরঞ্জাম বরিশালে মা ইলিশ নিধন ঠেকাতে ৮২ কিমি অভয়াশ্রমে যৌথ অভিযান বরিশালে পুলিশের বিশেষ অভিযানে মাদক ও জাল টাকাসহ গ্রেফতার ২৫ বরিশাল নগরীতে মাদক ও কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য রুখতে আকস্মিক অভিযান
  • যুক্তরাষ্ট্রে পুলিশের গুলিতে আবারও কৃষ্ণাঙ্গ নিহত

    যুক্তরাষ্ট্রে পুলিশের গুলিতে আবারও কৃষ্ণাঙ্গ নিহত
    ছবি : সংগৃহীত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যের মিনিয়াপোলিসে পুলিশের গুলিতে আবারও এক কৃষ্ণাঙ্গ নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো একজন। কৃষ্ণাঙ্গ যুবক জর্জ ফ্লয়েড হত্যায় অভিযুক্ত শেতাঙ্গ পুলিশ অফিসারের বিচারকাজ চলার মধ্যেই গতকাল রবিবার পুলিশের গুলিতে ওই কৃষ্ণাঙ্গ যুবক নিহত হন।

    পুলিশ জানায়, ট্রাফিক স্টপের কাছে দন্তে রাইট নামে ২০ বছর বয়সী ওই যুবককে গাড়ি চালানো অবস্থায় জোরপূর্বক আটক করে নিয়ে যেতে চেয়েছিলেন দায়িত্বরত এক পুলিশ কর্মকর্তা। এ সময় পুলিশের সঙ্গে বাগ্বিতণ্ডার একপর্যায়ে ঘটনাস্থলেই তাকে গুলি করে হত্যা করা হয়। তার সঙ্গে গাড়িতে থাকা এক নারীও আহত হন বলে জানা গেছে।

    এ ঘটনার পরপরই প্রতিবাদের ঝড় ওঠে মিনিয়াপোলিসে। ঘটনার বিচার দাবি করে শহরের ব্রুকলিন স্কয়ারের সামনে জড়ো হয়ে বিক্ষোভ করেন সাধারণ মানুষ। এতে পুলিশ বাধা দিলে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ওই এলাকায় কারফিউ জারি করেছে পুলিশ। 


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ