ঢাকা শনিবার, ২১ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঈদের দিন কেমন থাকবে আবহাওয়া, ঝড়বৃষ্টির সম্ভাবনা কতটুকু বরিশাল সদর ‍উপজেল‍ার চরকাউয়ায় দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা  বরিশ‍াল নগরীতে কিশোর গ্যাংয়ের হামলায় যুবক আহত অ্যাডভোকেট হলেন সাংবাদিক বেলাল বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • ব্যাটিংয়ে বাংলাদেশ, ১ উইকেটে ২৫

    ব্যাটিংয়ে বাংলাদেশ, ১ উইকেটে ২৫
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সৌম্য বোল্ড: পাওয়ার-প্লেতে ভাঙল বাংলাদেশের ওপেনিং জুটি। ইনিংসের চতুর্থ ওভারের তৃতীয় বলে সৌম্য সরকারকে (২) বোল্ড করে ফিরিয়েছেন জশ হ্যাজেলউড।

    ছয় দিয়ে ইনিংস শুরু: মিচেল স্টার্কের করা ইনিংসের প্রথম ওভারের দ্বিতীয় বলেই মিড উইকেট দিয়ে দারুণ এক ছক্কা হাঁকিয়েছেন নাঈম শেখ। প্রথম ওভারে বিনা উইকেটে ৬ রান সংগ্রহ বাংলাদেশের।

    বাংলাদেশ একাদশ: নাঈম শেখ, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ(অধিনায়ক), আফিফ হোসেন, শামীম পাটোয়ারী, নুরুল হাসান সোহান, মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, শেখ মেহেদী ও নাসুম আহমেদ।

    অস্ট্রেলিয়া একাদশ: জশ ফিলিপ, অ্যালেক্স ক্যারি, মিচেল মার্শ, মোইসেস হেনরিক্স, অ্যাশটন টার্নার, ম্যাথু ওয়েড (অধিনায়ক, উইকেট-রক্ষক), অ্যাশটন অ্যাগার, মিচেল স্টার্ক, অ্যান্ড্রু টাই, অ্যাডাম জাম্পা ও জোশ হ্যাজেলউড।

    টস: ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাট টি-টোয়েন্টি আইসিসি স্বীকৃতি পাওয়ার দীর্ঘ ১৫ বছর পর প্রথমবার বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় টি-টোয়েন্টি সিরিজ খেলছে অজিরা।

    মিরপুরের শের ই বাংলা স্টেডিয়ামে আজ মঙ্গলবার থেকে শুরু হতে যাচ্ছে পাঁচ ম্যাচের সিরিজটি। সিরিজের প্রথম ম্যাচে টসে হেরেছেন টাইগার অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। টস জিতে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন অজি অধিনায়ক ম্যাথু ওয়েড।

    অস্ট্রেলিয়ার নিয়মিত অধিনায়ক অ্যারন ফিঞ্চের ছিটকে পড়ায় এই সিরিজে নেতৃত্ব দিচ্ছেন এই উইকেট কিপার-ব্যাটসম্যান।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ