ঢাকা বুধবার, ১৯ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • পিরোজপুরে চাঞ্চল্যকর ডাকাতি মামলার আসামি গ্রেপ্তার বরিশালে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি  উদ্বোধনের দুই মাসেই বেহাল ৭৫ লাখের সড়ক, উঠছে পিচ-পাথর ট্রাফিক কার্যালয় পরিদর্শনে বিএমপি কমিশনার এসএসসির ফলে অসন্তোষ: ৪ লাখ শিক্ষার্থীর প্রায় ১৩ লাখ খাতা চ্যালেঞ্জ গুলশান ইয়ুথ ক্লাব ইন্টার ক্লাব স্পোর্টসফেস্ট ‘উল্লাস’-২০২৬ সিজন ২ সমন্বয় সভা  বরিশালে ঘরোয়া রেস্তোরাসহ চার ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা  জনগণের সহযোগিতা ছাড়া আইনশৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়: নবাগত ডিআইজি লালমোহনে পৌরসভার ময়লা ফেলা হচ্ছে হেলিপ্যাডের উপর, দুর্গন্ধে এলাকাবাসী কুয়াকাটা সৈকতে বিস্তীর্ণ এলাকা থেকে সরে যাচ্ছে বালু, ঝুঁকিতে পুলিশ বক্স
  • ফরাসি রাষ্ট্রদূতকে বহিষ্কারের দাবির পর সাদ গ্রেফতার, উত্তাল পাকিস্তান

    ফরাসি রাষ্ট্রদূতকে বহিষ্কারের দাবির পর সাদ গ্রেফতার, উত্তাল পাকিস্তান
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    তেহেরিক-ই-লাব্বাইক পাকিস্তানের (টিএলপি) নেতা সাদ রিজভিকে গ্রেফতার করার পরই বিভিন্ন শহরে প্রবল বিক্ষোভ শুরু হয়েছে। পাকিস্তানের ইসলামপন্থী এ নেতার দাবি হলো, শার্লি এব্দোতে মহানবী সা:-এর কার্টুন প্রকাশ করার জন্য ফরাইস রাষ্ট্রদূতকে পাকিস্তান থেকে বহিষ্কার করতে হবে।


    সাদ রিজভি গণ-মাধ্যমে বলেছেন, পাকিস্তান সরকার তাকে প্রতিশ্রুতি দিয়েছিল যে ২০ এপ্রিলের মধ্যে রাষ্ট্রদূতকে বহিষ্কার করা হবে। বলা হচ্ছে, এ দাবি নিয়ে সোচ্চার হতেই রিজভিকে গ্রেফতার করে সরকার। তারই প্রতিবাদে শুরু হয় বিক্ষোভ।

    রিজভির গ্রেফতারের পর লাহোর, করাচি, ইসলামাবাদে বিক্ষোভ দেখাতে থাকেন তার দলের কর্মী-সমর্থকরা। রিজভির সমর্থকদের দেখা যায়, লাঠি হাতে তারা রাস্তায় নেমে পড়েছেন। অনেক জায়গায় তারা রাস্তা অবরোধ করেন।

    তারপর শুরু হয় টিএলপি কর্মী-সমর্থকদের সাথে পুলিশের সংঘর্ষ। পুলিশ কাঁদানে গ্যাস ব্যবহার করে। টিএলপি-র সমর্থকদের দাবি, পাকিস্তানে ধর্মনিন্দা আইনত অপরাধ। শার্লি এব্দো মহানবীর সা:-এর কার্টুন ছাপিয়ে অপরাধ করেছে। ফরাসি প্রেসিডেন্ট এনিয়ে বিতর্কিত মন্তব্য করেছেন। তাই ফ্রান্সের সঙ্গে সম্পর্ক রাখা যাবে না। তাদের নেতাকে মুক্তি দিতে হবে।

    টিএলপি জানিয়েছে, ২০ এপ্রিলের মধ্যে ফ্রান্সের রাষ্ট্রদূতকে বহিষ্কার না করলে বিক্ষোভ চলবে। সরকার বলছে, তারা প্রতিশ্রুতি দিয়েছিল, ২০ এপ্রিলের মধ্যে পার্লামেন্টে আলোচনা হবে। সরকারের কথা মানতে রাজি নয় টিএলপি।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ