ঢাকা শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • হিজলায়  সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার  বরিশাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ বরিশালে দিনব্যাপী দুর্নীতিবিরোধী অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ রোববার সাংবাদিক এম মিরাজের নামাজে জানাজা মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, দ্রুত উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর ভোলায় সাড়ে ১৩ লাখ টাকার নিষিদ্ধ পলিথিনসহ আটক ১ ৩ ফুটবলারসহ আর্জেন্টিনাকে কঠোর শাস্তি দিলো ফিফা
  • এলিসের হ্যাটট্রিক, বাংলাদেশের সংগ্রহ ১২৭

    এলিসের হ্যাটট্রিক, বাংলাদেশের সংগ্রহ ১২৭
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বৃষ্টি বাধায় নির্দিষ্ট সময়ের একঘণ্টা ১৫ মিনিট পর শুরু হয় খেলা। টস জিতে টাইগার অধিনায়ক সিদ্ধান্ত নেন ব্যাটিংয়ের। টসে হেরে অজি অধিনায়ক বলছিলেন টস জিতলে বোলিংয়ের সিদ্ধান্তই নিতেন।

    ব্যাট করতে নেমে শুরুর তিন ওভারেই দুই ওপেনার নাঈম শেখ (১) ও সৌম্য সরকারকে (২) রানে হারিয়ে বিপাকে পড়ে দল।

    এরপর সাকিব-মাহমুদউল্লাহ’র ৪৪ রানের জুটি সামলায় শুরুর বিপদ। সাকিব ২৪ (১৭) রান করে সাজঘরে ফেরার পর আফিফ হোসেন রান আউট হয়ে বিদায় নেন ১৯ রান করে।

    এদিন শামিম পাটোয়ারিও ভরসা হতে পারেননি। সাজঘরে ফিরেছেন হ্যাজেলউডের বলে ৩ রান করে। নুরুল হাসান সোহান ১১ রান করে ফিরেন রান আউট হয়ে।

    এমন বিপদের মাহমুদউল্লাহ রিয়াদ একাই লড়েছেন, তুলে নেন ক্যারিয়ারের পঞ্চম অর্ধশতক। পঞ্চাশ পূর্ণ করেন ৫২ বলে ৪টি চারের মাধ্যমে। ইনিংসের শেষ ওভারে পঞ্চাশ পূর্ণ করেই সাজঘরে ফিরেন নাথান এলিসের বলে বোল্ড হয়ে। এরপরের দুই বলে আরও মোস্তাফিজুর রহমান ও মেহেদী হাসানকে (৬) ফিরিয়ে অভিষেকেই হ্যাটট্রিক করেন পেসার নাথান এলিস।

    বাংলাদেশ: ১২৭/৯ (২০ ওভার)

    মাহমুদউল্লাহ- ৫২ (৫৩)

    সাকিব- ২৬ (১৭)

    আফিফ- ১৯ (১৩)

    নাথান এলিস ৩/৩৪ জশ হ্যাজেলউড ২/১৬ , অ্যাডাম জাম্পা ২/২৪


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ