ঢাকা বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • হিজলায়  সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার  বরিশাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ বরিশালে দিনব্যাপী দুর্নীতিবিরোধী অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ রোববার সাংবাদিক এম মিরাজের নামাজে জানাজা মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, দ্রুত উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর ভোলায় সাড়ে ১৩ লাখ টাকার নিষিদ্ধ পলিথিনসহ আটক ১ ৩ ফুটবলারসহ আর্জেন্টিনাকে কঠোর শাস্তি দিলো ফিফা
  • ‘অসাধারণ বোলিংয়ে ভালো খেলার সুযোগই পাচ্ছি না’

    ‘অসাধারণ বোলিংয়ে ভালো খেলার সুযোগই পাচ্ছি না’
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    শুক্রবার সরকারি ছুটির দিন থাকলেও ‘কঠোর বিধিনিষেধ’-এর কারণে গ্যালারিতে নেই উচ্ছ্বাস, চিৎকার। কৃত্রিম আওয়াজ দিয়েই উল্লাস প্রকাশ হচ্ছে। ফ্লাডলাইটের আলো শুধু মাঠেই। আর সবই অন্ধকার। কিন্তু তাতে কি দেশজুড়ে ছুটির আমেজকে আলোময় করে তুলল টাইগাররা।


    অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি ম্যাচ জয় এখন ইতিহাস। টি-টোয়েন্টি সিরিজ জয়ের ইতিহাস লিখল মাহমুদউল্লাহ বাহিনী। তাও আবার ২ ম্যাচ হাতে রেখেই।

    মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করে ৯ উইকেটে ১২৭ রান করে বাংলাদেশ।

    টার্গেট তাড়া করতে নেমে ৪ উইকেট হারিয়ে ১১৭ রানে গুটিয়ে যায় অস্ট্রেলিয়া। ১০ রানের জয়ে ইতিহাস গড়ে বাংলাদেশ।

    টানা তিন ম্যাচ হেরে সিরিজ পরাজয়ের প্রতিক্রিয়ায় অস্ট্রেলিয় দলের অধিনায়ক ম্যাথিউ ওয়েড বলেন, ‘বাংলাদেশ সত্যি অসাধারণ খেলেছে। তাদের বোলাররা দুর্দান্ত। তারা আমাদের প্রতিটি ম্যাচেই ১২০-১৩০ রানের মধ্যে বেঁধে রাখে। আমরা তাদের অসাধারণ বোলিংয়ে ব্যাট হাতে ভালো খেলার কোনো সুযোগই পাচ্ছি না। এটা সত্যি হতাশার। শেষ দিকে বাংলাদেশের বোলারদের মোকাবিলা সত্যি কষ্টসাধ্য। তাদের অনেকে আমাদেরকে এক ওভারে ৪-৫ রানের বেশি দিতেই চায় না।

    আসলে রিকয়ার্ড রানরেট ৬-৭ হয়ে গেলেই এই উইকেটে তা কষ্টকর হয়ে যায়, আর ৮ হয়ে গেলে তো প্রায় অসাধ্য। এখন আমাদের এটাই দেখার বিষয় বাকি দুই ম্যাচে কিভাবে ফিরব। টি-টোয়েন্টি বিশ্বকাপ আসন্ন। তাই প্রতিটি ম্যাচই সোনার চেয়ে দামি।’


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ