ঢাকা শনিবার, ২১ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঈদের দিন কেমন থাকবে আবহাওয়া, ঝড়বৃষ্টির সম্ভাবনা কতটুকু বরিশাল সদর ‍উপজেল‍ার চরকাউয়ায় দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা  বরিশ‍াল নগরীতে কিশোর গ্যাংয়ের হামলায় যুবক আহত অ্যাডভোকেট হলেন সাংবাদিক বেলাল বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • অস্ট্রেলিয়ার ক্রিকেটে এখন মানের অভাব: মার্ক টেলর

    অস্ট্রেলিয়ার ক্রিকেটে এখন মানের অভাব: মার্ক টেলর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    টি-টোয়েন্টি সিরিজে অস্ট্রেলিয়ার ক্রমাগত ব্যর্থতা দেশটির ক্রিকেট ব্যবস্থায় মানের অভাবকে তুলে ধরছে বলে বিশ্বাস করেন সাবেক অজি অধিনায়ক মার্ক টেলর। শনিবার (৭ আগস্ট) সিডনি মর্নিং হেরাল্ড একথা জানিয়েছে। তিনি বলেন, এই মুহূর্তে উদ্বেগজনক বিষয় হলো অস্ট্রেলিয়ান ক্রিকেটে ব্যাটিং গভীরতা নেই।

    প্রতিবেদনে বলা হয়, টাইগারদের বিরুদ্ধে কখনোই টি-টোয়েন্টি ম্যাচ না হারা অস্ট্রেলিয়া চারদিনের মধ্যে তিনটি ম্যাচ হেরেছে। এই হারের মধ্য দিয়ে টানা পাঁচটি টি-২০ সিরিজ হারলো অজি দল। বাংলাদেশ সিরিজে একমাত্র মিচেল মার্শ ছাড়া অন্য কোনো অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি।

    টেলর জানান, পাঁচ ম্যাচ সিরিজের প্রথম তিন ম্যাচই অস্ট্রেলিয়া হারায় তিনি বিস্মিত। তিনি বলেন, স্পষ্টতই স্টিভেন স্মিথ, ডেভিড ওয়ার্নার, অ্যারন ফিঞ্চ, মার্নাস লাবুশাগেন এবং গ্লেন ম্যাক্সওয়েল ছাড়া এটি প্রায় অজি 'এ' দলের মতো। আর 'এ' দলে আপনি আশা করবেন এক বা দুইজন ব্যাটসম্যান ৫০ বলে ৭০, ২৫ বলে ৫০ এমন রান করবে। দুর্ভাগ্যবশত তা ওয়েস্ট ইন্ডিজ বা বাংলাদেশে হয়নি। এটাই হতাশাজনক বিষয়।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ