ঢাকা বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • হিজলায়  সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার  বরিশাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ বরিশালে দিনব্যাপী দুর্নীতিবিরোধী অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ রোববার সাংবাদিক এম মিরাজের নামাজে জানাজা মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, দ্রুত উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর ভোলায় সাড়ে ১৩ লাখ টাকার নিষিদ্ধ পলিথিনসহ আটক ১ ৩ ফুটবলারসহ আর্জেন্টিনাকে কঠোর শাস্তি দিলো ফিফা
  • ম্যাচ ও সিরিজ সেরা সাকিবের শতক পূর্ণ

    ম্যাচ ও সিরিজ সেরা সাকিবের শতক পূর্ণ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের ২২ গজের বাঘের গর্জন শুনছে বিশ্ব ক্রিকেট অঙ্গন। পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে অস্ট্রেলিয়াকে ৬২ রানের সর্বনিম্ন রানে আটকে দিয়ে ৪-১ ব্যবধানে সিরিজ জিতেছে টাইগাররা। পঞ্চম ও শেষ ম্যাচে চার উইকেট শিকার করে ম্যান অব দ্যা ম্যাচ ও সিরিজ নির্বাচিত হয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।

    শুধু তাই নয়, আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বোচ্চ উইকেট শিকারি বোলারের দ্বিতীয় অবস্থান দখল করেন সাকিব। শ্রীলঙ্কার ক্রিকেটার লাথিস মালিঙ্গার উইকেট সংখ্যা ১০৭টি। এর পরেই দ্বিতীয় স্থানে ১০২ উইকেট নিয়ে অবস্থান করছেন সাকিব আল হাসান। তার সামনে সুযোগ রয়েছে রেকর্ডটি নিজের দখলে নেওয়ার। কারণ, লাথিস মালিঙ্গা ইতিমধ্যে অবসর নিয়ে ফেলেছেন। ফলে সাকিবের সামনে আর কেউই নেই।

    সিরিজে প্রথম তিন ম্যাচে জয় নিয়ে শুরুতেই সিরিজ নিশ্চিত করেছিলো মাহমুদউল্লাহ রিয়াদের দল। ৩-১ ব্যবধানে এগিয়ে থেকে পঞ্চম ও শেষ ম্যাচ খেলতে নামে টাইগাররা। এ ম্যাচে জয়ের মধ্যদিয়ে প্রথমবারের মত বাংলাদেশের বিপক্ষে সিরিজ হারলো অজিরা।

    চতুর্থ ম্যাচে সাকিবের এক ওভারে পাঁচ ছক্কায় ৩০ রান দেওয়ায় ম্যাচটি জিতে নেয় সফরকারিরা। তবে শেষ ম্যাচে দারুণভাবে কামব্যাক করেছেন সাকিব আল হাসান। মাত্র ৯ রান দিয়ে নিয়েছেন গুরুত্বপূর্ণ ৪টি উইকেট। বোলিংয়ের নির্ধারিত কোটাও তিনি পূরণ করেননি। ৩.৪ ওভারের মধ্যে একটি মেডেনও দিয়েছেন।

    সংক্ষিপ্ত স্কোর

    টস : বাংলাদেশ

    বাংলাদেশ : ১২২/৮ (২০ ওভার)

    নাঈম ২৩, রিয়াদ ১৯, সৌম্য ১৬, মেহেদী ১৩

    এলিস ১৬/২, ক্রিশ্চিয়ান ১৭/৪

    অস্ট্রেলিয়া : ৬২/১০ (১৩.৪ ওভার)

    ওয়েড ২২, ম্যাকডারমট ১৭

    সাকিব ৯/৪, সাইফউদ্দিন ১২/৩, নাসুম ৮/২

    ম্যান অব দ্যা ম্যাচ ও সিরিজ সেরা সাকিব


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ