ঢাকা সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • ‘সাংবাদিকদের বিপদাপদে সম্পাদকদের এগিয়ে আসতে হবে’  আমতলীতে ঘুষের ১ ল‍াখ টাকাসহ পৌরসভার উপসহকারী প্রকৌশলী আটক বরিশালে ডিবি পুলিশের পৃথক অভিযানে ৩২৪ পিস ইয়াবাসহ গ্রেফতার ২ ষড়যন্ত্র মোকাবেলায় সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে: গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শ্বশুরবাড়ি থেকে বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার ঝালকাঠিতে অবৈধ ইটভাটা গুড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর ‘উদ্দীপন’র সাধারণ ও কার্যনির্বাহী পরিষদের সভা অনুষ্ঠিত, ভবিষ্যৎ কর্মপরিকল্পনা চূড়ান্ত আকভান’র প্রভাবে টানা বৃষ্টিতে বরিশালে ৪৮ হাজার হেক্টর জমির ফসল আক্রান্ত ইন্দোনেশিয়ায় ক্যান্ডি কারখানায় অগ্নিকাণ্ডে এখনও নিখোঁজ ২৯ বরিশাল, ভোলা ও লক্ষ্মীপুরের সীমানা বিরোধ নিরসনে ভূমি মন্ত্রণালয়ে মতবিনিময় সভা
  • বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ: নিউজিল্যান্ডের স্কোয়াড ঘোষণা

    বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ: নিউজিল্যান্ডের স্কোয়াড ঘোষণা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন


    পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশে আসছে নিউজিল্যান্ড ক্রিকেট দল। আগামী ২৪ আগস্ট ঢাকায় পা রাখবে তারা। এই সফরের জন্য সোমবার রাতে ১৬ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে নিউজিল্যান্ড ক্রিকেট।

    বাংলাদেশ সফরে আসছেন না ব্ল্যাক ক্যাপসদের আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ দলের কোনো খেলোয়াড়। নিয়মিত অধিনায়ক কেন উইলিয়ামসন, মার্টিন গাপটিল, ডেভন কনওয়ে, জিমি নিশাম, ট্রেন্ট বোল্ট, টিম সাউদি, কাইল জেমিসন, ম্যাট হেনরি, ইশ সোধি, মিচেল স্যান্টনার, টিম সেইফার্ট, লকি ফার্গুসন, মার্ক চাপম্যান, ড্যারিল মিচেল, গ্লেন ফিলিপস, অ্যাডাম মিলনে ও টড অ্যাস্টলের মতো খেলোয়াড়রা স্কোয়াডে নেই।

    বাংলাদেশ সফরে কিউইদের এই দলটিকে নেতৃত্ব দিবেন উইকেটরক্ষক-ব্যাটসম্যান টম লাথাম। দুদলের মধ্যকার পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথমটি অনুষ্ঠিত হবে ১ সেপ্টেম্বর। বাকি চারটি ম্যাচ হবে যথাক্রমে ৩, ৫, ৮ ও ১০ সেপ্টেম্বর।

    নিউজিল্যান্ড দল:
    টম লাথাম (অধিনায়ক/উইকেটরক্ষক), ফিল অ্যালেন, হামিশ বেনেট, টম ব্লানডেল, ডগ ব্রাসওয়েল, কলিন ডি গ্র্যান্ডহোম, জ্যাকব ডাফি, ম্যাট হেনরি, স্কট কুগজেলেইন, কোল ম্যাককনকি, হেনরি নিকোলস, আজাজ প্যাটেল, রাচিন রবীন্দ্র, বেন সিয়ার্স, ব্লাইর টিকনার, উইল ইয়াং।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ