ঢাকা বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • হিজলায়  সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার  বরিশাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ বরিশালে দিনব্যাপী দুর্নীতিবিরোধী অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ রোববার সাংবাদিক এম মিরাজের নামাজে জানাজা মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, দ্রুত উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর ভোলায় সাড়ে ১৩ লাখ টাকার নিষিদ্ধ পলিথিনসহ আটক ১ ৩ ফুটবলারসহ আর্জেন্টিনাকে কঠোর শাস্তি দিলো ফিফা
  • বাংলাদেশের সিরিজ জয়ের ভিডিও আপ করে রোষানলে অস্ট্রেলিয়ার সাংবাদিক

    বাংলাদেশের সিরিজ জয়ের ভিডিও আপ করে রোষানলে অস্ট্রেলিয়ার সাংবাদিক
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    টাইগারদের সিরিজ জয়ের ভিডিও আপ করে অসি কোচের রোষানলে পড়েছেন অস্ট্রেলিয়ান দুই সাংবাদিক।

    অস্ট্রেলিয়ার ওয়েবসাইট ‘ক্রিকেট ডটকম ডট এইউ’র দুই কর্মীর সঙ্গে ঝগড়া করেছেন কোচ জাস্টিন ল্যাঙ্গার ও ম্যানেজার গ্যাভিন ডোভি। 

    অস্ট্রেলিয়াকে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম তিন খেলায় জিতে সিরিজ নিশ্চিত করে ড্রেসিংরুমেও উৎসব করে টাইগাররা।

    মাহমুদউল্লাহ রিয়াদের নেতৃত্বাধীন দলের উৎসবের সেই ভিডিও ক্রিকেট অস্ট্রেলিয়ার ওয়েবসাইটে আপ করে কোচ ও ম্যানেজারের রোষানলে পড়েন ক্রিকেট ডটকম ডট এইউ’র হয়ে বাংলাদেশ সফরে আসা দুই কর্মী।

    অস্ট্রেলিয়ান সংবাদ মাধ্যম সিডনি মর্নিং হেরাল্ড জানিয়েছে, ওয়েবসাইটে বাংলাদেশ ক্রিকেট দলের উদযাপনের ভিডিও প্রকাশিত হলে অস্ট্রেলিয়া ক্রিকেট দলের ম্যানেজার ও প্রধান কোচ জাস্টিন ল্যাঙ্গার আপত্তি জানান। 

    সিরিজ হারের পর অস্ট্রেলিয়া ক্রিকেট দলের ম্যানেজার ডোভি একজন কর্মীকে বলেন, অস্ট্রেলিয়ার ওয়েবসাইটে বাংলাদেশের জয়ের ভিডিও প্রকাশ করা কোনোভাবেই উচিত হয়নি। এ সময় ল্যাঙ্গার সেখানে এসে ডোভির সঙ্গে যোগ দেন। দুই কর্মীই নিজেদের যুক্তিতে অটল ছিলেন। কিন্তু ল্যাঙ্গার আর ডোভি একপর্যায়ে ঝগড়া করতে থাকেন। টিম হোটেলে অনেকের সামনে এমন ঘটনা ঘটে। এতে খোত অস্ট্রেলিয়ার ক্রিকেটাররাও বিব্রত হন। 

    সিডনি মর্নিং হেরাল্ডকে অস্ট্রেলিয়ার ম্যানেজার বলেন, দলের পরিবেশ যথেষ্ট ভালো ছিল। এটিকে অন্যভাবে ব্যাখ্যা করার কোনো সুযোগ নেই। পুরো বিষয়টিই ছিল এক ধরনের খোলামেলা আলোচনা। এমন আলোচনা দলের মধ্যে, খেলোয়াড়, কর্মকর্তা বা অন্যান্য কর্মীর মধ্যে হতেই পারে।

    তিনি আরও বলেন, হ্যাঁ, বিষয়টিতে আমাদের মতে পার্থক্য ছিল এবং এ মতপার্থক্যের বিষয়টি আমরা মেনে নিয়েছি। তবে এটি এমন একটা আলোচনা ছিল, যেটি লোকচক্ষুর আড়ালেই হওয়া উচিত ছিল। 


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ