ঢাকা সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • ‘সাংবাদিকদের বিপদাপদে সম্পাদকদের এগিয়ে আসতে হবে’  আমতলীতে ঘুষের ১ ল‍াখ টাকাসহ পৌরসভার উপসহকারী প্রকৌশলী আটক বরিশালে ডিবি পুলিশের পৃথক অভিযানে ৩২৪ পিস ইয়াবাসহ গ্রেফতার ২ ষড়যন্ত্র মোকাবেলায় সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে: গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শ্বশুরবাড়ি থেকে বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার ঝালকাঠিতে অবৈধ ইটভাটা গুড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর ‘উদ্দীপন’র সাধারণ ও কার্যনির্বাহী পরিষদের সভা অনুষ্ঠিত, ভবিষ্যৎ কর্মপরিকল্পনা চূড়ান্ত আকভান’র প্রভাবে টানা বৃষ্টিতে বরিশালে ৪৮ হাজার হেক্টর জমির ফসল আক্রান্ত ইন্দোনেশিয়ায় ক্যান্ডি কারখানায় অগ্নিকাণ্ডে এখনও নিখোঁজ ২৯ বরিশাল, ভোলা ও লক্ষ্মীপুরের সীমানা বিরোধ নিরসনে ভূমি মন্ত্রণালয়ে মতবিনিময় সভা
  • ফিফা র‌্যাঙ্কিংয়ে ৪ ধাপ পেছালো বাংলাদেশ

    ফিফা র‌্যাঙ্কিংয়ে ৪ ধাপ পেছালো বাংলাদেশ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    তিনমাস পর কোপা আমেরিকা, ইউরো কাপ- সব মিলিয়ে র‌্যাঙ্কিংয়ে আপডেট করলো ফিফা। নতুন র‌্যাঙ্কিংয়ে কোপা এবং ইউরো চ্যাম্পিনরা বেশ ভালোই এগিয়েছে। তবে, ফিফা বিশ্বকাপ বাছাই পর্বে আশানুরূপ ভালো খেলতে না পারার খেসারত দিতে হচ্ছে বাংলাদেশকে। র‌্যাঙ্কিংয়ে ৪ ধাপ পিছিয়েছে লাল-সবুজ জার্সিধারীরা।

    অন্যদিকে ভুটানের মত দেশও র‌্যাঙ্কিংয়ে এখন বাংলাদেশের চেয়ে এগিয়ে। সর্বশেষ বৃহস্পতিবার (১২ আগস্ট) প্রকাশিত র‌্যাঙ্কিংয়ে দেখা যাচ্ছে বাংলাদেশের অবস্থান ১৮৮তম স্থানে। রেটিং পয়েন্ট কমেছে ৯টি। আগের আপডেট অনুসারে বাংলাদেশের রেটিং পয়েন্ট ঠিল ৯১৭। এবারের আপডেট অনুসারে রেটিং পয়েন্ট ৯০৯। সে তুলনায় ছোট্ট দেশ ভুটান এগিয়ে বাংলাদেশের চেয়ে। তাদের রের্টিং ৯১১। এর আগেও ভুটানের রেটিং পয়েন্ট একই ছিল।


    ইউরো কাপের কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিলেও র‌্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছে বেলজিয়াম। তবে ফ্রান্সকে পেছনে ফেলে দ্বিতীয় স্থানে চলে এসেছে নেইমারের ব্রাজিল। ইউরো কাপজয়ী ইতালি এগিয়েছে দুই ধাপ। তারা এসেছে ৫ম স্থানে এবং কোপা আমেরিকা জয়ী মেসির আর্জেন্টিনাও এগিয়েছে দুই ধাপ। তারা রয়েছে ৬ষ্ঠ স্থানে।


    ইউরোর ফাইনালিস্ট ইংল্যান্ডের অবস্থানের কোনো পরিবর্তন হয়নি। তারা রয়েছে ৪র্থ স্থানে। স্পেন রয়েছে ৭ম এবং রোনালদোর পর্তুগাল রয়েছে ৮ম স্থানে। ৯ম এবং ১০ম স্থানে রয়েছে যথাক্রমে মেক্সিকো এবং যুক্তরাষ্ট্র। জার্মানি চলে গেছে ১৬তম স্থানে।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ