ঢাকা শনিবার, ২৯ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • উজিরপুরে আলফা, মাহিন্দ্রা ও অটো শ্রমিক ইউনিয়নের মতবিনিময় সভা  হিজলায়  সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার  বরিশাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ বরিশালে দিনব্যাপী দুর্নীতিবিরোধী অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ রোববার সাংবাদিক এম মিরাজের নামাজে জানাজা মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, দ্রুত উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর ভোলায় সাড়ে ১৩ লাখ টাকার নিষিদ্ধ পলিথিনসহ আটক ১
  • ভারতকে হারিয়ে ১২৩ কোটি টাকা পেল শ্রীলংকা

    ভারতকে হারিয়ে ১২৩ কোটি টাকা পেল শ্রীলংকা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভারতকে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-১ ব্যবধানে হারিয়ে ১২২ কোটি ৭৭ লাখ ২৩ হাজার ৪১০ টাকা পেল শ্রীলংকা ক্রিকেট দল।

    শ্রীলংকা সফরে গিয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ২-১ ব্যবধানে জয় পেলেও টি-টোয়েন্টি সিরিজে ২-১ ব্যবধানে হেরে যায় শিখর ধাওয়ানের নেতৃত্বাধীন ভারতীয় ক্রিকেট দল।

    টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে নিজেদের শেষ টি-টোয়েন্টি সিরিজে হেরে যায় ভারত। 

    পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে অংশ নিতে ইংল্যান্ড সফরে রয়েছে বিরাট কোহলিসহ ভারতের প্রথমসারির অধিকাংশ ক্রিকেটার। তাই শ্রীলংকা সফরে দ্বিতীয় সারির দল পাঠায় ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)।

    তার চেয়েও বড় কথা হলো সফরে গিয়ে সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচের পরেই করোনা আক্রান্ত হন ক্রুনাল পান্ডিয়া। তার সংস্পর্শে আসা ৮ জন তারকাকে কোয়ারেন্টিনে পাঠিয়ে দেওয়া হয়েছিল।

    ভারতকে সিরিজ হারিয়ে লাভবান হওয়ার বিষয়টি নিশ্চিত করে শ্রীলংকা ক্রিকেট বোর্ডের সচিব মোহন ডি সিলভা জানান, ভারতের বিপক্ষে সিরিজ আয়োজন করে ১৪.৫ মিলিয়ন মার্কিন ডলার (বাংলাদেশি মুদ্রায় ১২২ কোটি ৭৭ লাখ ২৩ হাজার ৪১০ টাকা) লাভ হয়েছে।

    ডেইলি এফটিকে ডি সিলভা আরও জানিয়েছেন, ফিউচার ট্যুর প্রোগ্রাম অনুযায়ী, ভারতের বিপক্ষে আমাদের তিনটি ওয়ানডে ম্যাচ খেলার কথা ছিল। তবে বোর্ড সভাপতি সাম্মি সিলভা ভারতকে আরও তিনটি টি-টোয়েন্টি খেলতে রাজি করান; যাতে আর্থিকভাবে শ্রীলংকান বোর্ড লাভবান হতে পারে। সম্প্রচারসহ বাকি সব স্বত্ব থেকে আমাদের সবমিলে উপার্জনের পরিমাণ ১৪.৫ মিলিয়ন মার্কিন ডলার।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ