ঢাকা সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • ‘সাংবাদিকদের বিপদাপদে সম্পাদকদের এগিয়ে আসতে হবে’  আমতলীতে ঘুষের ১ ল‍াখ টাকাসহ পৌরসভার উপসহকারী প্রকৌশলী আটক বরিশালে ডিবি পুলিশের পৃথক অভিযানে ৩২৪ পিস ইয়াবাসহ গ্রেফতার ২ ষড়যন্ত্র মোকাবেলায় সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে: গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শ্বশুরবাড়ি থেকে বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার ঝালকাঠিতে অবৈধ ইটভাটা গুড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর ‘উদ্দীপন’র সাধারণ ও কার্যনির্বাহী পরিষদের সভা অনুষ্ঠিত, ভবিষ্যৎ কর্মপরিকল্পনা চূড়ান্ত আকভান’র প্রভাবে টানা বৃষ্টিতে বরিশালে ৪৮ হাজার হেক্টর জমির ফসল আক্রান্ত ইন্দোনেশিয়ায় ক্যান্ডি কারখানায় অগ্নিকাণ্ডে এখনও নিখোঁজ ২৯ বরিশাল, ভোলা ও লক্ষ্মীপুরের সীমানা বিরোধ নিরসনে ভূমি মন্ত্রণালয়ে মতবিনিময় সভা
  • টি-টোয়েন্টি বিশ্বকাপ

    বিশ্বকাপ নিয়ে আইসিসির সিদ্ধান্তে অসন্তুষ্ট বিসিবি

    বিশ্বকাপ নিয়ে আইসিসির সিদ্ধান্তে অসন্তুষ্ট বিসিবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    আগামী অক্টোবর-নভেম্বরে ওমান ও আরব আমিরাতে অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। মাঝে প্রায় দেড় মাস সময় থাকলেও আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি) জানিয়ে দিয়েছে ১০ সেপ্টেম্বরের মধ্যে দলের তালিকা পাঠাতে।


    তবে করোনার এই সময়েও আইসিসি তাদের সিদ্ধান্তে পরিবর্তন আনেনি। আগের মতোই প্রত্যেক দলে খেলোয়াড় থাকবে ১৫ জন ৮ জন থাকবে অফিসিয়াল।

    এমন কী নির্দিষ্ট তালিকার বাইরে বাড়তি খেলোয়াড় নিলে সেই খরচ স্ব-স্ব বোর্ডকে বহন করতে হবে। আইসিসির এমন সিদ্ধান্তে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সন্তুষ্ট নয়।

    করোনা কালীন এই সময়ে ঝুঁকির কথা চিন্তা করেই বিসিবি হয়তো আরও ৫ জন বেশি খেলোয়াড় নিবে। তা না হলে দলের কেউ অসুস্থ বা করোনা আক্রান্ত হলে বিপদে পড়তে হবে।

    রোববার বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান ও পরিচালক জালাল ইউনুস বলেন, “১৫ জন খেলোয়াড় অবশ্যই কম আমার মনে হয়। মহামারীর কারণে তাদের অন্য নিয়ম থাকা উচিৎ ছিল বাড়তি খেলোয়াড় নেওয়ার নিয়ম। বাড়তি খেলোয়াড় নিলে নিজ নিজ খরচে নিতে হবে। সেটা করতে হচ্ছে। মহামারীর জন্য আরও ১-২ বছর দেখা উচিৎ এবং স্কোয়াড আরও বড় রাখা হলে ভালো হতো। তবে সুযোগ আছে, আপনি নিজের খরচে নিয়ে যেতে পারবেন।”

    বিশ্বকাপের মূল পর্বে অর্থাৎ সুপার টুয়েলভে খেলতে হলে বাংলাদেশকে পার করতে রাউন্ড ওয়ান বা বাছাই পর্ব। যেখানে ‘বি’ গ্রুপে টাইগাররা লড়বে স্কটল্যান্ড, ওমান ও পাপুয়া নিউগিনির সঙ্গে। এদিকে বিশ্বকাপ মিশন শুরুর আগে ওমানে অন্তত ৭ দিনের ক্যাম্প করতে চায় বাংলাদেশ।


    এইচেকআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ