ঢাকা শনিবার, ২৯ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • উজিরপুরে আলফা, মাহিন্দ্রা ও অটো শ্রমিক ইউনিয়নের মতবিনিময় সভা  হিজলায়  সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার  বরিশাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ বরিশালে দিনব্যাপী দুর্নীতিবিরোধী অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ রোববার সাংবাদিক এম মিরাজের নামাজে জানাজা মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, দ্রুত উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর ভোলায় সাড়ে ১৩ লাখ টাকার নিষিদ্ধ পলিথিনসহ আটক ১
  • প্রকাশ্যে এলো সাকিব-শিশিরের ছেলের ছবি

    প্রকাশ্যে এলো সাকিব-শিশিরের ছেলের ছবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সামাজিক যোগাযোগ মাধ্যমে তৃতীয় সন্তানের ছবি প্রকাশ করলেন বাংলাদেশ দলের তারকা সাকিব আল হাসানের স্ত্রী উম্মে আহমেদ শিশির।

    চলতি বছরের ১৫ মার্চ শিশিরের কোলজুড়ে আসে প্রথম ছেলে সন্তান। তার নাম রাখা হয় এইজাহ আল হাসান।


    শনিবার (১৭ জুলাই) বাংলাদেশ সময় দুপুরে ফেসবুকে পোস্ট দিয়ে সাকিবের স্ত্রী লিখেন, ‘সবার সঙ্গে এইজাহকে পরিচয় করিয়ে দিচ্ছি। সবাই তার জন্য দোয়া করবেন। মাশআল্লাহ। আলহামদুলিল্লাহ।’

    তার কিছুক্ষণ পর একই ছবি শেয়ার করেন সাকিব। ক্যাপশনে লিখা আছে, ‘আমার ছেলে। সবাই দোয়া করবেন।’

    এর আগে ২০২০ সালের ২৪ এপ্রিল দ্বিতীয় সন্তানের বাবা হন সাকিব। মেয়ের নাম রাখেন ইরাম হাসান। সাকিবের প্রথম সন্তান আলাইনা হাসানের জন্ম ২০১৫ সালে। ২০১২ সালের ১২ ডিসেম্বর বিয়ে করেন সাকিব ও শিশির।

    তিন সন্তান ও পরিবারের অন্য সদস্যদের নিয়ে বর্তমানে ক্তরাষ্ট্রের উইসকনসিনের মেডিসন শহরে অবস্থান করছেন শিশির। অন্যদিকে জিম্বাবুয়ে সফরে বাংলাদেশ দলের সঙ্গে রয়েছেন সাকিব।

    সফরের একমাত্র টেস্ট ম্যাচে ২২০ রানের জয় পায় টাইগাররা। তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে ১৫৫ রানের জয় তুলেছে লাল-সবুজরা। ওই ম্যাচে মাত্র ৩০ রান খরচ করে পাঁচ উইকেট তুলে নিয়েছেন সাকিব আল হাসান।


    এইচেকআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ