ঢাকা বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • হিজলায়  সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার  বরিশাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ বরিশালে দিনব্যাপী দুর্নীতিবিরোধী অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ রোববার সাংবাদিক এম মিরাজের নামাজে জানাজা মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, দ্রুত উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর ভোলায় সাড়ে ১৩ লাখ টাকার নিষিদ্ধ পলিথিনসহ আটক ১ ৩ ফুটবলারসহ আর্জেন্টিনাকে কঠোর শাস্তি দিলো ফিফা
  • সাফের উদ্বোধনী দিনেই নামবে বাংলাদেশ

    সাফের উদ্বোধনী দিনেই নামবে বাংলাদেশ
    ছবি- বাফুফে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    অবশেষে চূড়ান্ত হলো দক্ষিণ এশিয়ার ফুটবল বিশ্বকাপ খ্যাত সাফ চ্যাম্পিয়নশিপের সূচি। পয়লা অক্টোবর মালদ্বীপে বসবে সাফের ১৩তম আসর। উদ্বোধনী দিনের দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ।


    প্রথম ম্যাচে নেপালের বিপক্ষে লড়বে স্বাগতিক মালদ্বীপ। এবারের আসরে অংশ নিচ্ছে মাত্র পাঁচটি দেশ। কোভিড মহামারীতে ভূটানকে দেশের বাইরে খেলার অনুমতি দেয়নি দেশটির সরকার। অন্যদিকে আন্তর্জাতিক ফুটবল সংস্থার (ফিফা) নিষেধাজ্ঞায় রয়েছে পাকিস্তান।

    রাউন্ড-রবিন লিগ পদ্ধতিতে হবে এবারের আসর। টেবিলের শীর্ষ দু’দল ফাইনালে মুখোমুখি হবে ১৩ অক্টোবর।

    ৩০ আগস্ট সিলেটে সাফ শুরু হবার কথা থাকলেও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) অপারগতা জানানোয় পিছিয়ে মালদ্বীপে চলে যায় টুর্নামেন্টটি।

    বাংলাদেশ সময় অনুযায়ী সাফ ২০২১ এর সময়সূচি

    ১ অক্টোবর

    নেপাল-মালদ্বীপ (বিকেল ৪টা)

    বাংলাদেশ-শ্রীলঙ্কা (রাত ৯টা)

    ৩ অক্টোবর

    বাংলাদেশ-ভারত (বিকেল ৪টা)

    নেপাল-শ্রীলঙ্কা (রাত ৯টা)

    ৬ অক্টোবর

    শ্রীলঙ্কা-বাংলাদেশ (বিকেল ৪টা)

    মালদ্বীপ-বাংলাদেশ (রাত ৯টা)

    ৮ অক্টোবর

    মালদ্বীপ-শ্রীলঙ্কা (বিকেল ৪টা)

    ভারত-নেপাল (রাত ৯টা)

    ১১ অক্টোবর

    বাংলাদেশ-নেপাল (বিকেল ৪টা)

    মালদ্বীপ-ভারত (রাত ৯টা)

    ১৩ অক্টোবর

    ফাইনাল

    মুখোমুখি হবে রাউন্ড রবিন লিগের সেরা দুইদল (রাত ৮টা)

    ওয়াই


    এইচেকআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ