ঢাকা বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • হিজলায়  সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার  বরিশাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ বরিশালে দিনব্যাপী দুর্নীতিবিরোধী অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ রোববার সাংবাদিক এম মিরাজের নামাজে জানাজা মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, দ্রুত উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর ভোলায় সাড়ে ১৩ লাখ টাকার নিষিদ্ধ পলিথিনসহ আটক ১ ৩ ফুটবলারসহ আর্জেন্টিনাকে কঠোর শাস্তি দিলো ফিফা
  • নারী এশিয়ান কাপে বাংলাদেশের সূচি চূড়ান্ত

    নারী এশিয়ান কাপে বাংলাদেশের সূচি চূড়ান্ত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ২০২২ নারী এশিয়ান কাপের বাছাইপর্বের ‘জি’ গ্রুপের সূচি প্রকাশ হয়েছে। যেখানে বাংলাদেশ দুটি ম্যাচে অংশ নেবে।

    বুধবার (১৮ আগস্ট) প্রকাশিত এই অনুযায়ী ইরান ও জর্ডানের বিপক্ষে ম্যাচগুলো আগামী ১৯ ও ২২ সেপ্টেম্বর বসবে। নিরপেক্ষ ভেন্যু উজবেকিস্তানে মাঠে গড়াবে ম্যাচ দুটি।


    এশিয়ান নারীদের সর্বোচ্চ আসরের বাছাইপর্বের এই ম্যাচগুলো ঘরের মাঠেই খেলার কথা ছিল লাল-সবুজদের। যদিও করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় তা নিরপেক্ষ ভেন্যুতে সরিয়ে নেয়া হয়।

    আট গ্রুপের বাছাইপর্ব থেকে সেরা আট দল মূল পর্বে জায়গা করে নিবে। প্রতিপক্ষ বিবেচনায় থেকে বেশ কঠিন গ্রুপেই পড়েছে সাবিনা খাতুন নেতৃত্বাধীন দলটি।

    স্বাগতিক হিসেবে সরাসরি খেলবে ভারত। গেল আয়োজনের চ্যাম্পিয়ন জাপান ও রানার্সআপ অস্ট্রেলিয়া এবং তৃতীয় স্থানে থাকা চীন সরাসরি অংশ নেবে।

    নতুন বছরের ২০ জানুয়ারি থেকে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত মূল আসর মাঠে গড়াবে।

    বাংলাদেশের ম্যাচের সূচি

    ১৯ সেপ্টেম্বর

    বিকেল ৪টা

    বাংলাদেশ বনাম জর্ডান

    ২২ সেপ্টেম্বর

    বিকেল ৪টা

    বাংলাদেশ বনাম ইরান


    এইচেকআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ