ঢাকা শনিবার, ২১ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঈদের দিন কেমন থাকবে আবহাওয়া, ঝড়বৃষ্টির সম্ভাবনা কতটুকু বরিশাল সদর ‍উপজেল‍ার চরকাউয়ায় দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা  বরিশ‍াল নগরীতে কিশোর গ্যাংয়ের হামলায় যুবক আহত অ্যাডভোকেট হলেন সাংবাদিক বেলাল বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ নিয়ে শঙ্কিত নয় বিসিবি

    নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ নিয়ে শঙ্কিত নয় বিসিবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    গত ছয় মাসের মধ্যে প্রথমবার নিউজিল্যান্ডে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন একজন। গত মঙ্গলবার অকল্যান্ডে এক ব্যক্তি করোনা পজিটিভ হয়েছেন। এ ঘটনায় দেশ জুড়ে তিনদিন ও আক্রান্ত ব্যক্তির শহর অকল্যান্ডে সাতদিনের কঠোর লকডাউন ঘোষণা করেছে নিউজিল্যান্ডের সরকার।

    তবে নিউজিল্যান্ডের এমন খবরে বিচলিত নয় বিসিবি। বরং নিউজিল্যান্ডের বিরুদ্ধে আসন্ন সিরিজ নিয়ে আশাবাদী দেশের ক্রিকেটের অভিভাবক সংস্থা। বুধবার (১৮ আগস্ট) বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন সংবাদমাধ্যমকে বলেছেন, ‘সিরিজ নিয়ে শঙ্কা নেই। আমি ওদের ক্রিকেট বোর্ডের সিইও’র সঙ্গে কথা বলেছি, তাদের বিরুদ্ধে আমাদের আসন্ন হোম সিরিজ নিয়ে কোনো অনিশ্চয়তা নেই।’

    নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের সিইও (এনজেডসি) রিচার্ড বুক বলেছেন, ‘আমরা এখনও কিছু বিষয় নিয়ে কাজ করছি। আমরা আশাবাদী খেলোয়াড়দের দেশ ছাড়ার বিষয়টি সূচি অনুযায়ী আয়োজন করতে পারবো।’ তিনি আরও বলেছেন, দেশ ত্যাগের আগে নিউজিল্যান্ডের ক্রিকেটারদের করোনার টিকা দেয়া হবে। কঠোরভাবে মানা হবে স্বাস্থ্যবিধি।

    পাঁচ ম্যাচের টি-২০ সিরিজ খেলতে আগামী ২৪ আগস্ট বাংলাদেশ সফরে আসবে কিউইরা। ইতোমধ্যে দেশটির দুইজন পর্যবেক্ষক ঢাকায় কোয়ারেন্টাইনে আছেন। আগামীকাল আসবেন তৃতীয় পর্যবেক্ষক। ২০ আগস্ট নিউজিল্যান্ডের দুই ক্রিকেটার ফিন অ্যালেন ও কলিন ডি গ্র্যান্ডহোম ঢাকায় পৌঁছে যাবেন। ইংল্যান্ডে দ্য হান্ড্রেড টুর্নামেন্ট খেলছেন তারা। লন্ডন থেকে সরাসরি চলে আসবেন ফিন অ্যালেন ও গ্র্যান্ডহোম।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ