ঢাকা সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • ‘সাংবাদিকদের বিপদাপদে সম্পাদকদের এগিয়ে আসতে হবে’  আমতলীতে ঘুষের ১ ল‍াখ টাকাসহ পৌরসভার উপসহকারী প্রকৌশলী আটক বরিশালে ডিবি পুলিশের পৃথক অভিযানে ৩২৪ পিস ইয়াবাসহ গ্রেফতার ২ ষড়যন্ত্র মোকাবেলায় সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে: গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শ্বশুরবাড়ি থেকে বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার ঝালকাঠিতে অবৈধ ইটভাটা গুড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর ‘উদ্দীপন’র সাধারণ ও কার্যনির্বাহী পরিষদের সভা অনুষ্ঠিত, ভবিষ্যৎ কর্মপরিকল্পনা চূড়ান্ত আকভান’র প্রভাবে টানা বৃষ্টিতে বরিশালে ৪৮ হাজার হেক্টর জমির ফসল আক্রান্ত ইন্দোনেশিয়ায় ক্যান্ডি কারখানায় অগ্নিকাণ্ডে এখনও নিখোঁজ ২৯ বরিশাল, ভোলা ও লক্ষ্মীপুরের সীমানা বিরোধ নিরসনে ভূমি মন্ত্রণালয়ে মতবিনিময় সভা
  • কোহলির মুখের ভাষা সব থেকে খারাপ, মন্তব্য ইংল্যান্ডের সাবেক ক্রিকেটারের

    কোহলির মুখের ভাষা সব থেকে খারাপ, মন্তব্য ইংল্যান্ডের সাবেক ক্রিকেটারের
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ইংল্যান্ডের হয়ে মাত্র ১৬টি টেস্ট খেলেছেন। সেই অভিজ্ঞতা থেকেই বিরাট কোহলি সম্পর্কে মন্তব্য করলেন নিক কম্পটন। তার মতে, কোহলির মুখের ভাষা সব থেকে খারাপ। লর্ডসে কোহলিদের কাছে ইংল্যান্ডের হারের পর এমনই মন্তব্য করলেন এই সাবেক ক্রিকেটার।

    ২০১২ সালে ভারতের বিরুদ্ধেই অভিষেক হয় কম্পটনের। তবে দীর্ঘস্থায়ী হয়নি তার আন্তর্জাতিক ক্যারিয়ার। ২০১৬ সালে শেষ টেস্ট খেলেন তিনি। ৪ বছরে মাত্র ১৬টি টেস্ট খেলার সুযোগ পেয়েছিলেন কম্পটন।

    টুইট করে কম্পটন লেখেন, ‘কোহলির মুখের ভাষা সব থেকে খারাপ মনে হয়। ২০১২ সালে আমি যে অপব্যবহার পেয়েছিলাম, তা ভুলব না। আর এই ঘটনা এটাই প্রমাণ করে রুট, টেন্ডুলকার ও উইলিয়ামসনরা কতটা মাটির মানুষ।’
    কম্পটনের এই টুইটের পর নেটাগরিকরা পাল্টা প্রশ্ন তুলেছেন ইংল্যান্ডের আচরণ নিয়ে। উঠে এসেছে জেমস অ্যান্ডারসনের খারাপ ব্যবহার। যশপ্রীত বুমরা ব্যাট করতে নামলে তার প্রতি ইংল্যান্ডের আচরণ নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকে।

    অনেক নেটাগরিক লেখেন, ‘কোহলিকে খারাপ কথা বলে প্রচারের আলোয় থাকতে চাইছেন কম্পটন।’ ১৬টি টেস্টে ৭৭৫ রান করা কম্পটনের মন্তব্য ঘিরে নেটমাধ্যমে ঝড় উঠেছে।


    এইচেকআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ