ঢাকা মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • তিন আসামির জবানবন্দিতে উঠে এলো অপ্রতিম হত্যার ভয়াবহ বর্ণনা দুর্নীতিবাজদের চিহ্নিত করতে কমিটি, বিদেশ ভ্রমণে লাগাম টানার নির্দেশ বিসিসিতে পানি সরবরাহ আধুনিকীকরণে নেদারল্যান্ডসের সঙ্গে আলোচনা হোটেল বন্ধ-ভাড়া দ্বিগুণ, কলকাতায় বিপাকে বাংলাদেশি রোগী-পর্যটক ‍উজিরপুরে সুরভী পরিবহনের চাপায় নিহত ৩ উজিরপুরে আলোচিত তুবার বাবাকে সংশোধনের জন্য পাঠানো হলো রিহ্যাবে ভোল‍ায় চরে প্রসববেদনা মানেই আতঙ্ক, খেয়া না পেলে অনিশ্চিত জীবন বরিশালে ৮ কলেজে একাদশে এবারও মেলেনি কোনো শিক্ষার্থী দাবি আদায়ে ইন্দো-বাংলা ফার্মাসিউটিক্যালসের শ্রমিকদের অনশন বরিশালে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উদ্‌যাপন
  • নানার বাড়ির পুকুরে ডুবে শিশুর মৃত্যু

    নানার বাড়ির পুকুরে ডুবে শিশুর মৃত্যু
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    নানার বাড়ির পুকুরে ডুবে পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় মিরহা ইসলাম দিনা ওরফে আরাফা নামের চার বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দেড়টার দিকে উপজেলার তিল্লা গ্রামে এ ঘটনা ঘটে। 


    নিহত শিশু ওই গ্রামের জাকির মোল্লার মেয়ের ঘরের নাতনি ও বরগুনা জেলার তালতলী থানার কড়ইবাড়িয়া গ্রামের সগীর আলী-সুখী দম্পতির মেয়ে।

    স্থানীয় সূত্রে জানা গেছে,  বৃহস্পতিবার দুপুরে উপজেলার তিল্লা গ্রামে নানার বাড়ির পূর্বপাশের পুকুর পাড়ে খেলাধুলা করছিল শিশুটি। দীর্ঘসময় পেরিয়ে গেলে তাকে খোঁজাখুঁজি করে পরিবারের লোকজন। পরে ওই পুকুরে তাকে ভাসমান অবস্থায় দেখা যায়।

    এ সময় স্বজনরা উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার জন্য পল্লী চিকিৎসকের কাছে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

    এ ব্যাপারে রাঙ্গাবালী থানার ওসি দেওয়ান জগলুল হাসান বলেন, পানিতে ডুবে শিশু মৃত্যুর ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। আর লাশ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ