ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • নারীদের স্বাবলম্বী করতে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী: রহমাতুল্লাহ পুলিশ হেফাজতে এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী শেরে বাংলা দিবা-নৈশ মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতিকে ফুলেল শুভেচ্ছা  শিকারপুরে ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা ‍ভাণ্ডারিয়ায় ইউএনও’র বিরুদ্ধে প্রধান শিক্ষককে নির্যাতনের অভিযোগ বরিশাল প্রেসক্লাব কল্যাণ তহবিলে বিসিসি প্রশাসকের লাখ টাকা অনুদান বেগম জিয়ার স্মৃতি বিজড়িত জমি উদ্ধারের দাবিতে মানববন্ধন বাবা-মায়ের ধারাবাহিকতায় জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন জারি পুলক চ্যাটার্জীর মৃত্যুর রহস্য উন্মোচনে শ্বেতপত্রের দাবি
  • বরগুনায় নদীর চর থেকে যুবকের মরদেহ উদ্ধার 

    বরগুনায় নদীর চর থেকে যুবকের মরদেহ উদ্ধার 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরগুনার বদরখালী ইউনিয়নের বাওয়ালকর রাস্তার পাশে চর থেকে মো. জহিরুল (২২) নামে এক যুবকের মৃতদেহ উদ্বার করেছে পুলিশ। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে রাস্তার পাশে খেয়াঘাট সংলগ্ন খাকদন নদীর চরে এলাকাবাসী মৃতদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।

    বরগুনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি (তদন্ত) ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্বার করে। এসময় যুবকের প্যান্টের পকেট থেকে মোবাইল, মানিব্যাগ ও একটি জন্মনিবন্ধন সনদ পাওয়া যায়। জন্মনিবন্ধন সনদে যুবকের নাম মো. জহিরুল, বাবা সেলিম হাওলাদার, গ্রাম তুলসীবাড়ীয়া, ইউনিয়ন কেওড়াবুনিয়া উল্লেখ রয়েছে।

    জহিরুল পৌরসভার কড়ইতলা কালিকাবাড়ী এলাকায় দুখি নামের একজনের ডেকোরেটর কর্মচারী বলে জানা গেছে।

    বরগুনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) শহীদুল ইসলাম বাংলাদেশ প্রতিদিনকে জানান, জন্মনিবন্ধন সনদে পাওয়া পরিচয় সঠিক আছে। অভিভাবক যোগাযোগ করেছে।

    প্রত্যক্ষদর্শীরা জানায়, রাস্তার পাশে একটি গাছের সাথে গলায় দড়ি দিয়ে সম্ভবত আত্মহত্যা করেছে জহিরুল। পরে দড়ি ছিঁড়ে পাশে মৃতদেহ পড়ে যায়। পুলিশ গাছের সাথে থাকা ঝুলন্ত দড়ি উদ্ধার করে। তবে আত্মহত্যার রহস্য জানার চেষ্টা করছে পুলিশ। মৃতদেহ উদ্বার করে বরগুনা জেনারেল হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।
     


    টিএইচএ/
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ