ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • নারীদের স্বাবলম্বী করতে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী: রহমাতুল্লাহ পুলিশ হেফাজতে এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী শেরে বাংলা দিবা-নৈশ মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতিকে ফুলেল শুভেচ্ছা  শিকারপুরে ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা ‍ভাণ্ডারিয়ায় ইউএনও’র বিরুদ্ধে প্রধান শিক্ষককে নির্যাতনের অভিযোগ বরিশাল প্রেসক্লাব কল্যাণ তহবিলে বিসিসি প্রশাসকের লাখ টাকা অনুদান বেগম জিয়ার স্মৃতি বিজড়িত জমি উদ্ধারের দাবিতে মানববন্ধন বাবা-মায়ের ধারাবাহিকতায় জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন জারি পুলক চ্যাটার্জীর মৃত্যুর রহস্য উন্মোচনে শ্বেতপত্রের দাবি
  • মৃত্যু ১

    গত ২৪ ঘন্টায় বরগুনায় ডায়রিয়ায় আক্রান্ত ১০১

    গত ২৪ ঘন্টায় বরগুনায় ডায়রিয়ায় আক্রান্ত ১০১
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

     

    বরগুনার বেতাগী হাসপাতালে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘন্টায় জেলায় নতুন করে ১০১ জন ডায়রিয়ায় আক্রান্ত হয়েছেন। সিভিল সার্জন অফিস সূত্র এসব তথ্য নিশ্চিত করেছে।

    বেতাগীর হাসপাতাল সূত্রে জানা গেছে, উপজেলার মোকামিয়া ইউনিয়নের কাইয়ালঘাটা এলাকার বাসিন্দা মোঃ নুরুল ইসলাম (৭০) তিনদিন পূর্বে ডায়রিয়া নিয়ে হাসপাতালে ভর্তি হয়। শনিবার (১৭ এপ্রিল) চিকিৎসাধীন অবস্থায় সকাল ১১টার দিকে তার মৃত্যু হয়।

    বেতাগী হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার রবীন্দ্রনাথ সরকার জানান, বেতাগীতে করোনার চেয়ে ডায়রিয়ার প্রকোপ বেশি। বর্তমানে ২৭ জন ডায়রিয়ার রোগী ভর্তি আছেন হাসপাতালে। 

    গতবছর এ উপজেলায় এপ্রিলের শুরু থেকে ডায়রিয়ার প্রকোপ দেখা দিয়েছিলো। উপজেলায় দুইশতাধিক আক্রান্ত হয়েছিল এবং ৩ জনের মৃত্যু হয়েছিল। পানিবাহিত রোগ নিয়ন্ত্রণে সকলকে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন বেতাগী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা চিকিৎসক তেনমং। একদিকে গরম আর অন্যদিকে বাড়িতে খাবারের কোন নিয়ন্ত্রণ না থাকায় ডায়রিয়ায় বৃদ্ধি পাচ্ছে বলে তিনি উল্লেখ করেন।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ